সোমবার, আগস্ট ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বেনজীরের জব্দ করা সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করছে দুদক

ডিসেম্বর ২৩, ২০২৫
A A
বেনজীরের জব্দ করা সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করছে দুদক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জব্দকৃত সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বেনজীর আহমেদের ফ্ল্যাট থেকে জব্দ করা মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার কার্যক্রম এখনো চলমান রয়েছে।

দুদক জানায়, কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও সন্তানদের মালিকানাধীন গুলশানের র‍্যাংকন আইকন টাওয়ারের ১২/এ, ১২/বি, ১৩/এ ও ১৩/বি নম্বর ফ্ল্যাট থেকে জব্দ করা পচনশীল মালামাল, ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়-চোপড়, আসবাবপত্র এবং রান্নাঘরের সামগ্রীর ক্ষেত্রে নিলামের জন্য প্রয়োজনীয় আলামতের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশ বাস্তবায়নে দুদক তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটি বর্তমানে মালামাল হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরওপড়ুন

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ

ব্যাংক থেকে তুলে নিয়ে শিক্ষককে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়, এর আগে আদালতের নির্দেশে এসব মালামাল একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে লক্ষ্যে একটি নিলাম কমিটিও গঠন করা হয়। তবে কমিশনের ২৫/২০২৫ নম্বর সভায় বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হয়।

সূত্র জানায়, সভায় আলোচনায় উঠে আসে—জনবহুল আবাসিক ভবনে প্রকাশ্য নিলাম আয়োজন করলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি বিপুল পরিমাণ নতুন ও পুরোনো কাপড়-চোপড়সহ অন্যান্য সামগ্রীর তালিকা প্রস্তুত ও নিলাম প্রক্রিয়া দীর্ঘায়িত হলে অনেক মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জনস্বার্থ বিবেচনায় এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখে নিলামযোগ্য মালামালের আলামত নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় দুদক।

এসব যুক্তি বিবেচনায় নিয়ে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে নিলামযোগ্য মালামালের প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর এবং এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য নিয়োগপ্রাপ্ত রিসিভার ও দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের আগেই বেনজীর আহমেদ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে স্পেনে অবস্থান করছেন।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ

আগস্ট ৩, ২০২৬
ব্যাংক থেকে তুলে নিয়ে শিক্ষককে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা
আওয়ামী লীগ

ব্যাংক থেকে তুলে নিয়ে শিক্ষককে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

আগস্ট ৩, ২০২৬
প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
বাংলাদেশ

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্য হচ্ছে না

কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্য হচ্ছে না

আগস্ট ৩, ২০২৬
ভারতে ফের আন্দোলন, অনশনে ছাত্রনেতা, সমর্থন ককরোচদের

ভারতে ফের আন্দোলন, অনশনে ছাত্রনেতা, সমর্থন ককরোচদের

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০