মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপি নেতার ঘরে আগুনের ঘটনায় আয়েশার পর মারা গেল আরেক মেয়েও

ডিসেম্বর ২৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ কিশোরী সালমা আক্তার স্মৃতি (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এতে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়াল। এর আগে একই ঘটনায় তার ছোট বোন আয়েশা আক্তার (৭) ঘটনাস্থলেই মারা যায়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লক্ষ্মীপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় পরদিন ভোরে স্মৃতি ও তার বোন সায়মা আক্তার বিথি (১৩)কে হাসপাতালে আনা হয়। স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ ছিল। প্রথম থেকেই তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিথির হাত ও পায়ের সামান্য অংশ দগ্ধ হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেদিনই ছাড়পত্র দেওয়া হয়।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জ উপজেলার চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায় এবং আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বেলাল হোসেনের ছোট মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়।

অগ্নিসংযোগের ঘটনায় বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি ও মেজো মেয়ে সায়মা আক্তার বিথি দগ্ধ হন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে গুরুতর দগ্ধ স্মৃতি ও বিথিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অগ্নিসংযোগের পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।

সম্পর্কিত খবর

জামায়াত

ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

জুলাই ২৮, ২০২৬
বাংলাদেশ

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

জুলাই ২৮, ২০২৬
বাংলাদেশ

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

জুলাই ২৮, ২০২৬

হুথি বিদ্রোহীদের হামলার বন্ধ হয়ে গেল সৌদি আরামকোর জিজান রিফাইনারি

জুলাই ২৮, ২০২৬

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version