তুরস্কের ইস্তাম্বুলে ক্রিসমাস ও নববর্ষকে কেন্দ্র করে পরিকল্পিত বড় ধরনের সন্ত্রাসী হামলা ভেস্তে দিয়েছে দেশটির পুলিশ। ইসলামিক স্টেট (আইএস/আইসিস)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ক্রিসমাস ও নববর্ষের সময়ে হামলার পরিকল্পনা করছিল এবং বিশেষ করে অমুসলিমদের লক্ষ্যবস্তু করার ছক কষে। এ তথ্যের ভিত্তিতে ইস্তাম্বুলের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে মোট ১২৪টি স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও সংগঠনের বিভিন্ন নথি জব্দ করা হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, এ ঘটনায় মোট ১৩৭ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে ১১৫ জনকে আটক করা সম্ভব হয়েছে।
পলাতক বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনী।







