শুক্রবার, মে ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

কেন স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন ছিল বিতর্কে ঘেরা, সামনে এলো চমকপ্রদ তথ্য

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ডিসেম্বর ২৭, ২০২৫
A A
কেন স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন ছিল বিতর্কে ঘেরা, সামনে এলো চমকপ্রদ তথ্য
Share on FacebookShare on Twitter

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত জাতীয় সংসদের ১২টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া প্রায় সব নির্বাচনই কোনো না কোনো বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে। এই ধারার বাইরে ছিল না স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনও।

স্বাধীনতার এক বছরের মধ্যেই, ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর নতুন সংবিধান প্রণীত হওয়ার পর ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয় দেশের প্রথম সংসদ নির্বাচন। তখন মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায়। শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা ও দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা ছিল তুঙ্গে। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল, আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। কিন্তু প্রথম জাতীয় সংসদ নির্বাচনের নানা ঘটনা সেই প্রচলিত ধারণাকেই প্রশ্নের মুখে ফেলে।

বিবিসি বাংলার প্রতিবেদক মুকিমুল আহসানের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, আওয়ামী লীগের সরকার গঠন নিয়ে কারও সন্দেহ না থাকলেও ১৯৭৩ সালের নির্বাচনে সারা দেশে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ছিল। গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিছু আসনে ফল পাল্টে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল। এমনকি একজন প্রার্থীকে বিজয়ী করতে হেলিকপ্টারে করে ব্যালট পেপার ঢাকায় আনার ঘটনাও আলোচনায় আসে।

গবেষক মহিউদ্দিন আহমদের ভাষায়, ‘স্বাধীনতার পর প্রথম নির্বাচনই এভাবে প্রশ্নবিদ্ধ হবে, তা কেউ কল্পনাও করেনি। কিন্তু এই নির্বাচন থেকেই দেশের নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থাহীনতার সূচনা হয়।’

ওই নির্বাচনে আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দল এবং সহস্রাধিক স্বতন্ত্র প্রার্থী অংশ নিলেও ২৯৩টি আসনের মধ্যে আওয়ামী লীগই সরকার গঠন করে। কয়েকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান জাসদ, বাংলাদেশ জাতীয় লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে বিশ্লেষকদের মতে, সংসদে কার্যত কোনো বিরোধী দলই ছিল না।

খন্দকার মোশতাকের বিতর্কিত জয়

১৯৭৩ সালের নির্বাচনের সবচেয়ে আলোচিত ও সমালোচিত ঘটনাগুলোর একটি ছিল কুমিল্লা-৯ (দাউদকান্দি) আসনের নির্বাচন। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ—যিনি তখন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

মহিউদ্দিন আহমদ তাঁর ‘তেহাত্তরের নির্বাচন’ বইয়ে লিখেছেন, দাউদকান্দিতে রশিদ ইঞ্জিনিয়ার নামে একজন জনপ্রিয় প্রার্থী মোশতাকের বিপক্ষে এগিয়ে ছিলেন। ভোটের দিন ফলাফলের প্রাথমিক খবরে মোশতাকের পরাজয়ের আভাস মিলতেই কুমিল্লা থেকে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে গণনা সম্পন্ন করা হয়।

চূড়ান্ত ফলাফলে দেখা যায়, খন্দকার মোশতাক আহমেদ ৫২ হাজার ৪১৯ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী পান ৩৬ হাজার ৬৩০ ভোট। এই ঘটনাকে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে দেখা হয়।

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আব্দুল লতিফ মাসুমের মতে, ‘শুধু মোশতাককে জেতাতেই পুনর্গণনার নামে ব্যালট ঢাকায় আনা হয়েছিল।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ও বিরোধী দলহীন সংসদ

স্বাধীনতা–পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের জনপ্রিয়তার ধারে-কাছেও তখন অন্য কোনো দল ছিল না। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ অনায়াসেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেত। তবে বাস্তবে দেখা যায়, ১১টি আসনে দলটির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন—যাদের মধ্যে শেখ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদসহ শীর্ষ নেতারাও ছিলেন।

অধ্যাপক আব্দুল লতিফ মাসুম তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, বাকেরগঞ্জ অঞ্চলে জাসদের প্রার্থী আজহার উদ্দিন আহমদের জনপ্রিয়তা ছিল অসাধারণ। তাঁকে ঠেকাতেই শেখ মুজিব নিজে ওই আসনে প্রার্থী হন এবং মনোনয়ন দাখিলের দিন আজহার উদ্দিনকে অপহরণ করে মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ ওঠে।

নির্বাচন কমিশনের তালিকায় দেখা যায়, বাকেরগঞ্জ-৪ আসন থেকে শেখ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আরওপড়ুন

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক, দাবি প্রতিমন্ত্রীর

‘নির্বাচন প্রহসনে পরিণত’

ভোটের পর বিরোধী মনোভাবাপন্ন দৈনিক গণকণ্ঠ পত্রিকার শিরোনাম ছিল—‘নির্বাচন প্রহসনে পরিণত’। পরদিন শেখ মুজিবুর রহমানের সংবাদ সম্মেলনের বরাতে শিরোনাম হয়—‘বাংলাদেশে কোনো বিরোধী দল নেই’।

শেখ মুজিব বলেন, সংসদে অন্তত ২৫টি আসন না পেলে কোনো দলকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। জনগণ আওয়ামী লীগ ছাড়া অন্য সবাইকে প্রত্যাখ্যান করেছে বলেও তিনি মন্তব্য করেন।

এই বক্তব্য ও ফলাফল নিয়ে দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়। ন্যাপসহ কয়েকটি দল অভিযোগ করে, অন্তত ৭০টি আসনের ফল সন্ত্রাস ও অনিয়মের মাধ্যমে বদলে দেওয়া হয়েছে। গবেষক মহিউদ্দিন আহমদের মতে, এই সংখ্যা কম হলেও অন্তত ২৫–৩০টি আসনে বিরোধীরা জয়ের বাস্তব সম্ভাবনা রাখতেন।

লেখক আবুল মনসুর আহমদ তাঁর বই আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর-এ লেখেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অর্থই হলো একটি শক্তিশালী বিরোধী দল নিশ্চিত করা। সে বিবেচনায় ১৯৭৩ সালের নির্বাচনে ক্ষমতাসীন দলের আরও উদারতা দেখানো উচিত ছিল।

সম্পর্কিত খবর

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না
বাংলাদেশ

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬
চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক, দাবি প্রতিমন্ত্রীর
বাংলাদেশ

চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক, দাবি প্রতিমন্ত্রীর

এপ্রিল ৩০, ২০২৬
ডাকসুতে সফলতার কারণেই জনগণ চাচ্ছে আমি মেয়র নির্বাচন করি: সাদিক কায়েম
বাংলাদেশ

ডাকসুতে সফলতার কারণেই জনগণ চাচ্ছে আমি মেয়র নির্বাচন করি: সাদিক কায়েম

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?

বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?

মে ১, ২০২৬
হামাসকে দেওয়া ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে কী আছে

ইরান যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন

মে ১, ২০২৬
ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হিগিংস

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হিগিংস

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০