Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

যশোর রেজিস্ট্রি অফিসে রহস্যজনক আগুন: পুড়ে ছাই ৩০০ বছরের নথি

January 2, 2026
A A

যশোর রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনের রেকর্ড রুমে ভয়াবহ ও রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রায় তিনশ বছরের পুরনো মূল্যবান দলিলপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভবনটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই রেকর্ড রুমে সংরক্ষিত ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র ও টিপবইসহ বিপুলসংখ্যক ঐতিহাসিক নথিপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান পুরনো ভবনের গেটে তালা দেওয়া ছিল এবং ভেতরে আগুন জ্বলছিল। সে সময় কোনো স্টাফ সেখানে উপস্থিত ছিলেন না। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, ভবনের দুটি কক্ষে সংরক্ষিত পুরনো কাগজপত্র ও দলিলপত্র পুড়ে গেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।

আরওপড়ুন

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

ঘটনাস্থলে উপস্থিত শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন জানান, এই রেকর্ড রুমে দুই শতাধিক বছরের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। ভেতরে গিয়ে তিনি দেখেন প্রায় সব পুরনো কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং যা কিছু অবশিষ্ট ছিল, তা আগুন নেভানোর সময় পানিতে নষ্ট হয়েছে।

যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন বলেন, ভবনের গেটে সবসময় তালা দেওয়া থাকে এবং সেখানে হিরা নামে একজন নৈশ প্রহরী থাকার কথা থাকলেও আগুন লাগার সময় তাকে সেখানে পাওয়া যায়নি।

রেজিস্ট্রি অফিসের একটি সূত্র দাবি করেছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। কারণ ওই ভবনে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, ফলে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নৈশ প্রহরী হিরাসহ সাইফুল ও মিলন নামে তিন কর্মীর আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সংশ্লিষ্ট সূত্র। যথাযথ পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Posts

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি
বাংলাদেশ

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

September 21, 2026
সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার
জামায়াত

সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

September 21, 2026
লঘুচাপে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
বাংলাদেশ

লঘুচাপে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

September 21, 2026
ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণার্থে গড়ে, ছাত্রদল ভাঙ্গে!

ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণার্থে গড়ে, ছাত্রদল ভাঙ্গে!

September 21, 2026
রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, পার্লামেন্টে আরও শক্ত অবস্থান

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, পার্লামেন্টে আরও শক্ত অবস্থান

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০