মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

খুনিদের আইনের আওতায় না আনলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম

জানুয়ারি ২, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে তার হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ। হত্যাকারীদের বিচারের আওতায় আনতে সরকারের সদিচ্ছা নেই বলে অভিযোগ করে সংগঠনটি ঘোষণা দিয়েছে, আগামী ৭ জানুয়ারি হত্যার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে চার্জশিট দাখিল না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে সাধারণ শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে সমাবেশটি বৃহৎ আকার ধারণ করে। অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মোড়ের এক পাশে অবস্থান নেওয়ায় শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য তারা বিশ্বাস করেন না। তার ভাষায়, হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন।

তিনি বলেন, ঘটনার ২১ দিন পার হলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার ৭ জানুয়ারি চার্জশিট দেওয়ার কথা বললেও শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানান তিনি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে অভিযোগপত্র দাখিল করতে হবে, অন্যথায় ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজনকেও গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতা। তিনি অভিযোগ করেন, ডিএমপি কমিশনার যেখানে সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত দুজনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে, সেখানে মেঘালয় পুলিশ সেই দাবি অস্বীকার করেছে। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে আন্দোলনকারীরা ‘বইলা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’সহ বিভিন্ন স্লোগান দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, নির্বাচন পর্যন্ত রাজপথে থেকেই রাষ্ট্র পাহারা দেবে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়াই সংগঠনের সুস্পষ্ট অবস্থান বলে ঘোষণা দেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, বৈঠক হলে তা প্রকাশ্য হতে হবে, কোনো গোপন বৈঠক গ্রহণযোগ্য নয় এবং দিল্লির সঙ্গে কোনো গোপন সমঝোতা চলবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না। তার মতে, ওসমান হাদি এই লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন এবং সেই পথ ধরেই সামনে এগিয়ে যাবে ইনকিলাব মঞ্চ।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

কাশ্মীর নির্বাচন নিয়ে সংবাদ প্রচারের পর আল জাজিরা ব্লক করল পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬
এনসিপি

শেখ হাসিনার আগমন হবে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

আগস্ট ৪, ২০২৬
প্রধান সংবাদ

জবিতে ছাত্রদলের দফায় দফায় হামলায় জকসুর ভিপি-জিএস, সাংবাদিক, শিক্ষকসহ আহত ২০

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কাশ্মীর নির্বাচন নিয়ে সংবাদ প্রচারের পর আল জাজিরা ব্লক করল পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার আগমন হবে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

আগস্ট ৪, ২০২৬

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version