ইসরায়েলে ক্রমেই গভীর হচ্ছে মানসিক সংকট। সাম্প্রতিক এক সমীক্ষায় দেশটির নাগরিকদের মানসিক স্বাস্থ্যের ওপর বাড়তি চাপের চিত্র উঠে এসেছে। ম্যাকাবি হেলথকেয়ার সার্ভিসেস পরিচালিত এই জরিপে দেখা যায়, ইসরায়েলি নাগরিকদের ৩৩ শতাংশ মনে করেন তাদের মানসিক সহায়তা প্রয়োজন।
জরিপে আরও উঠে এসেছে, সেনাসদস্যদের মধ্যে মানসিক চাপ তুলনামূলকভাবে বেশি। সক্রিয় ও রিজার্ভ— উভয় ধরনের সেনাদের মধ্যে ৩৯ শতাংশ জানিয়েছেন, তাদের মানসিক সহায়তা দরকার। একই সঙ্গে ২৬ শতাংশ সেনা হতাশা বা ডিপ্রেশন সংক্রান্ত উপসর্গে ভুগছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী সংঘাত, নিরাপত্তা উদ্বেগ ও সামাজিক অনিশ্চয়তা ইসরায়েলি সমাজে মানসিক চাপ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করছে। জরিপের ফলাফল দেশটিতে মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে তুলে ধরেছে।







