Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

‘চান্স প্লাস পড়ে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, জানতাম না বইটির লেখক হাদি’

January 2, 2026
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র থাকাকালে ভর্তি সহায়িকা ‘চান্স প্লাস’ গ্রন্থটি লিখেছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি। দীর্ঘদিন ধরে দেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে বহুল পরিচিত হলেও অনেকেই জানতেন না যে, জনপ্রিয় এই বইটির লেখক ছিলেন ওসমান হাদি।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শহীদ মেজর মির্জা আব্দুল বাতেন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইমরান আজিমের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে তিনি ‘চান্স প্লাস’ বইটি নিয়ে নিজের স্মৃতিচারণ করেন। পোস্টে তিনি লেখেন, প্রায় ১০ বছর আগে এই বই পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেও এতদিন জানতেন না যে, বইটির লেখক ছিলেন ওসমান হাদি।

ইমরান আজিম তার লেখায় উল্লেখ করেন, তাদের সময়ে সাইফুর’স প্রকাশনীর ‘চান্স প্লাস’ বইয়ের নাম শোনেনি—এমন ভর্তি পরীক্ষার্থী খুঁজে পাওয়া কঠিন ছিল। তিনি জানান, ওসমান হাদি যখন বইটি লেখেন, তখন তিনি ঢাবির প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বইটি থেকে পাওয়া রয়্যালটির অর্থ দিয়ে তার বোন মাছুমা হাদি ঢাকার কাছাকাছি এলাকায় জমি কিনে দেন। পাশাপাশি সাইফুর’সে তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় শিক্ষক।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে প্রকাশিত ওই ফেসবুক পোস্টটি অল্প সময়ের মধ্যেই দেড় হাজারের বেশি শেয়ার হয়। অনেকেই পোস্টটি কপি করে নিজের টাইমলাইনে শেয়ার করেছেন। প্রতিক্রিয়ায় হাসান মাহমুদ ইমন লিখেছেন, ওসমান হাদি কথা ও কাজে উভয় ক্ষেত্রেই বড় ছিলেন, কিন্তু তাকে বাঁচানো যায়নি। অন্যদিকে এইচএম বাকি বিল্লাহ রাতুল মন্তব্য করেন, বইটি বহু বছর ব্যবহার করলেও লেখকের পরিচয় সম্পর্কে তারা অবগত ছিলেন না।

আরওপড়ুন

৫৩ ঘণ্টা পর মিলল রাইয়ানের বস্তাবন্দি লাশ, বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, শোক ও উদ্বেগ জামায়াতের

এ ছাড়া ইরফাতুল আযমান নাহিয়ান লেখেন, ভর্তি পরীক্ষার্থী অথচ এই বইয়ের নাম শোনেনি—এমন কেউ নেই বললেই চলে, তবে আজই তিনি জানতে পেরেছেন যে বইটির লেখক ছিলেন ওসমান হাদি। ‘মুসাফির বাইতুল্লাহর’ নামের একটি আইডি থেকেও একই ধরনের মন্তব্য করা হয়েছে।

শহীদ শরিফ ওসমান হাদির লেখকসত্তা ও শিক্ষাক্ষেত্রে অবদানের এই স্মৃতিচারণ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Related Posts

৫৩ ঘণ্টা পর মিলল রাইয়ানের বস্তাবন্দি লাশ, বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ
বাংলাদেশ

৫৩ ঘণ্টা পর মিলল রাইয়ানের বস্তাবন্দি লাশ, বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ

October 17, 2026
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের
জামায়াত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, শোক ও উদ্বেগ জামায়াতের

October 17, 2026
‘আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে’— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল
অন্যান্য

‘আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে’— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন হয়েছিল তাও বাতিল করল বিএনপি সরকার

জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন হয়েছিল তাও বাতিল করল বিএনপি সরকার

October 17, 2026
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন রণতরি তাড়াতে ইরানের নতুন কৌশল

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন রণতরি তাড়াতে ইরানের নতুন কৌশল

October 17, 2026
৫৩ ঘণ্টা পর মিলল রাইয়ানের বস্তাবন্দি লাশ, বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ

৫৩ ঘণ্টা পর মিলল রাইয়ানের বস্তাবন্দি লাশ, বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০