শুক্রবার, মে ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

হাসিনা ও মোস্তাফিজকে নিয়ে ভারতের ‘ভিন্ন’ অবস্থানে অবাক সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ৫, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হুমকির প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নির্দেশনার পর আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে দল থেকে মুক্ত করে কলকাতা নাইট রাইডার্স।

মাত্র কয়েক দিন আগে আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিযোগিতায় নেমে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে নতুন মৌসুমে একটি ম্যাচও না খেলেই দল ছাড়তে হলো এই বাংলাদেশি পেসারকে।

এই ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ভারতের দ্বৈত অবস্থান। কারণ একই সময়ে গত বছরের সরকারবিরোধী আন্দোলনের পর দেশত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। এই দুই ঘটনায় ভিন্ন আচরণ নিয়ে প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার রশিদ লতিফ।

আরওপড়ুন

নাকবা দিবসের ৭৮ বছর; স্বাধিকারের লড়াইয়ে অনড় ফিলিস্তিনিরা

পশ্চিমবঙ্গের স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করলেন শুভেন্দু

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রশিদ লতিফ লেখেন, বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। অথচ একই দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে, কিন্তু মুস্তাফিজকে আইপিএলে খেলতে দিতে পারে না—এটি বিস্ময়কর। তিনি আরও উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এবং সে কারণে বাংলাদেশ হয়তো ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে আগ্রহী নাও হতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতে নির্বাসিত অবস্থায় রয়েছেন।

এদিকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানিয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

নাকবা দিবসের ৭৮ বছর; স্বাধিকারের লড়াইয়ে অনড় ফিলিস্তিনিরা
আন্তর্জাতিক

নাকবা দিবসের ৭৮ বছর; স্বাধিকারের লড়াইয়ে অনড় ফিলিস্তিনিরা

মে ১৫, ২০২৬
পশ্চিমবঙ্গের স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করলেন শুভেন্দু
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করলেন শুভেন্দু

মে ১৫, ২০২৬
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি
আন্তর্জাতিক

এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি

মে ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন; গ্রেপ্তার ১৫০

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নাকবা দিবসের ৭৮ বছর; স্বাধিকারের লড়াইয়ে অনড় ফিলিস্তিনিরা

নাকবা দিবসের ৭৮ বছর; স্বাধিকারের লড়াইয়ে অনড় ফিলিস্তিনিরা

মে ১৫, ২০২৬
পশ্চিমবঙ্গের স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করলেন শুভেন্দু

মে ১৫, ২০২৬
কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মে ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০