শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম শিক্ষাঙ্গণ

ছাত্র দলের দাঙ্গা-হাঙ্গামার মধ্য দিয়ে জকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

জানুয়ারি ৬, ২০২৬
A A
ছাত্র দলের দাঙ্গা-হাঙ্গামার মধ্য দিয়ে জকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা
Share on FacebookShare on Twitter

ছাত্র দলের অগণতান্ত্রিক আচরণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মোট ভোটের হার ৬০ শতাংশের বেশি। বর্তমানে বিশ্ববিদ্যালয়জুড়ে ফলাফল ঘোষণার অপেক্ষা চলছে।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জমা দিচ্ছেন।

নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বিকাল ৩টা পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে তিনি জানান। তবে সব কেন্দ্রের তথ্য সমন্বয়ের পর চূড়ান্ত ভোটের হার ও বিস্তারিত জানানো হবে।

আরওপড়ুন

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

তিনি আরও বলেন, নির্ধারিত সময় বিকাল ৩টা পর্যন্ত লাইনে থাকা শিক্ষার্থীদের ভোট গ্রহণ করা হয়েছে। তবে এর পর নতুন করে কাউকে লাইনে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি। শীতের তীব্রতা কিছুটা কম থাকলে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারত বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সৈয়দা ইশরাত নাজিয়া। তিনি বলেন, তাদের কেন্দ্রে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে এবং এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই কোনো অভিযোগ পাওয়া যায়নি, যা শান্তিপূর্ণ নির্বাচনেরই প্রতিফলন।

উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই জকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১৬ হাজার ৬৪৫ জন। এখন বিশ্ববিদ্যালয়জুড়ে ফলাফল ঘোষণার অপেক্ষা চলছে।

সম্পর্কিত খবর

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত
রাজনীতি

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

জুলাই ১৭, ২০২৬
‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা
বিএনপি

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড
বাংলাদেশ

এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

জুলাই ১৭, ২০২৬
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

জুলাই ১৭, ২০২৬
‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০