বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম ফিচার

শীতকালে বারবার প্রস্রাবের বেগ আসা কি কিডনি রোগের লক্ষণ?

- তুহিন সিরাজী
জানুয়ারি ৭, ২০২৬
A A
শীতকালে বারবার প্রস্রাবের বেগ আসা কি কিডনি রোগের লক্ষণ?
Share on FacebookShare on Twitter

শীতকালে ঘন ঘন প্রস্রাবের বেগ অনুভব করা একটি সাধারণ সমস্যা। প্রচণ্ড ঠান্ডার মধ্যে উষ্ণ বিছানা ছেড়ে বারবার বাথরুমে যেতে হওয়া অনেকের জন্যই বিরক্তিকর। এই ঝামেলা এড়াতে কেউ কেউ রাতের বেলা পানি পান কমিয়ে দেন। তবে শীতকালে দিন-রাত নির্বিশেষে প্রস্রাবের বেগ বাড়তে দেখা যায়। বিশেষ করে পুরুষদের মধ্যে এই প্রবণতা তুলনামূলক বেশি, আর যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে সমস্যা আরও প্রকট হয়।

তবে অধিকাংশ ক্ষেত্রে শীতকালে ঘন ঘন প্রস্রাব হওয়া কোনো গুরুতর রোগের লক্ষণ নয়। এটি মূলত ঠান্ডার সঙ্গে শরীরের স্বাভাবিক অভিযোজন প্রক্রিয়ার ফল। ঠান্ডা আবহাওয়ায় শরীর নিজেকে উষ্ণ রাখতে ত্বকের কাছের ক্ষুদ্র রক্তনালীগুলো সংকুচিত করে। এতে ত্বক দিয়ে তাপ বের হওয়ার হার কমে যায় এবং শরীরের কেন্দ্রীয় অঙ্গ—বিশেষ করে কিডনির দিকে রক্তপ্রবাহ বেড়ে যায়। কিডনিতে রক্তপ্রবাহ বাড়লে প্রস্রাব উৎপাদনের পরিমাণও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি শীতে ঘাম কম হওয়ায় শরীরের অতিরিক্ত তরল প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসে।

এই পরিবর্তনগুলো সাধারণত সাময়িক এবং ক্ষতিকর নয়। তবে সব ক্ষেত্রে বিষয়টি হালকাভাবে নেওয়াও ঠিক নয়।
কখন সতর্ক হবেন?
শীতকালে বারবার প্রস্রাব হওয়া স্বাভাবিক হলেও, রাতে ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন পড়া কিছু ক্ষেত্রে কিডনির ওপর অতিরিক্ত চাপের ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে ৩৫ বছরের বেশি বয়সী পুরুষ, যাদের শারীরিক পরিশ্রম কম অথবা আগে থেকেই কোনো দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা রয়েছে—তাদের এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।

শীতকালে অনেকের রক্তচাপ সাময়িকভাবে বেড়ে যায়। কারণ ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয় এবং শরীরচর্চা কমে যায়। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে তা কিডনি ক্ষতির অন্যতম কারণ হতে পারে। কিডনি দুর্বল হতে শুরু করলে প্রস্রাব ঘন করার ক্ষমতা কমে যায়। ফলে বেশি পরিমাণে পাতলা প্রস্রাব তৈরি হয় এবং বিশেষ করে রাতে বারবার বাথরুমে যেতে হয়। এই লক্ষণটি কিডনির দুর্বলতার প্রাথমিক ইঙ্গিত হতে পারে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে ‘আরেক কাশ্মীর’ সৃষ্টির শঙ্কা

মে ৫, ২০২৬
প্রধান সংবাদ

বিজ্ঞপ্তি ছাড়াই এস আলমের নিয়োগ চট্টগ্রাম জেলার ৮ হাজার বাসিন্দা!

মে ৫, ২০২৬
ফিচার

চ্যাট ও ডেটার নিরাপত্তায় পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

মে ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

মে ৭, ২০২৬

প্রথম আলোকে ‘প্রথম কালো’ বলে ট্রল করার নেপথ্যে কী?

মে ৭, ২০২৬

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version