মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প

জানুয়ারি ৯, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনার কারণে ভারতসহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উত্থাপিত একটি কঠোর নিষেধাজ্ঞা বিলের প্রতি তিনি সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

বিলটি পাস হলে যুক্তরাষ্ট্র এমন দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যারা রাশিয়ার জ্বালানি ও কৌশলগত পণ্য কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ কার্যক্রমকে আর্থিকভাবে সহায়তা করছে। সিনেটর গ্রাহামের ভাষ্য অনুযায়ী, এটি একটি দ্বিদলীয় উদ্যোগ, যেখানে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সমর্থন রয়েছে।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের যৌথভাবে প্রণীত এই বিলের আওতায় রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়ামসহ বিভিন্ন পণ্য কিনছে—এমন দেশগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা এবং সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্টকে। এর মূল লক্ষ্য হলো রাশিয়ার সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করা।

সিনেটর গ্রাহাম বলেন, এই বিলের মাধ্যমে বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা হবে, যারা রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। তিনি জানান, আগামী সপ্তাহেই বিলটি নিয়ে সিনেটে ভোটাভুটি হতে পারে।

বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও বাড়তে পারে। বর্তমানে রাশিয়ার তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রে কিছু ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কসহ মোট প্রায় ৫০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। নতুন এই বিল কার্যকর হলে সেই শুল্ক ৫০০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, যা ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

মার্কিন আইনপ্রণেতারা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনায় আনতে অর্থনৈতিক চাপ বাড়ানোই এই বিলের প্রধান উদ্দেশ্য। তাদের মতে, ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে, তখন পুতিনের ওপর চাপ সৃষ্টি করার এটাই উপযুক্ত সময়।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
আওয়ামী লীগ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে

আগস্ট ২৫, ২০২৬
প্রধান সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ

আগস্ট ২৫, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

ভৈরবে যুবলীগ নেতা হত্যা: চাচার পরিবার পলাতক, নেপথ্যে জমির দ্বন্দ্ব?

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version