শুক্রবার, মে ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নির্বাচন বানচালের চেষ্টা করলে রুখে দেওয়া হবে: আদিলুর রহমান

- তুহিন সিরাজী
জানুয়ারি ১০, ২০২৬
A A
নির্বাচন বানচালের চেষ্টা করলে রুখে দেওয়া হবে: আদিলুর রহমান
Share on FacebookShare on Twitter

দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের জুলাই ৩৬ চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাদি হত্যাকাণ্ডের পর সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে পরিবর্তন এনেছে, তা স্থায়ী হবে।

পরাজিত ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। তবে কেউ যেন মনে না করে ষড়যন্ত্র থেমে গেছে—সেগুলো এখনো চলমান। সুষ্ঠু নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। ফ্যাসিবাদ যদি বারবার ফিরে আসার চেষ্টা করে, তবে তাকে কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও বলেন, যারা ভোটের বাইরে থেকে দেশের বাইরে বা সীমান্তের অপর পাশ থেকে ষড়যন্ত্র করছে, তারা দেশের ভেতরে কোনো অবস্থান তৈরি করতে পারবে না।

গণভোট নিয়ে প্রচারণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, জেলা প্রশাসকদের নেতৃত্বে স্থানীয় প্রশাসন গণভোটের প্রচারণায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। চলতি সপ্তাহ থেকেই এর কার্যক্রম দৃশ্যমান হবে।
অনুষ্ঠান শেষে তিনি সুনামগঞ্জ বাফার গুদাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক, দাবি প্রতিমন্ত্রীর

এপ্রিল ৩০, ২০২৬
বাংলাদেশ

ডাকসুতে সফলতার কারণেই জনগণ চাচ্ছে আমি মেয়র নির্বাচন করি: সাদিক কায়েম

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

এপ্রিল ৩০, ২০২৬

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান

এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version