বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির

- তুহিন সিরাজী
জানুয়ারি ১২, ২০২৬
A A
আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আগামী এক–দু’দিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তিনি বলেন, “আমরা সবাইকে নিয়ে বসব এবং এ বিষয়ে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হবে।”

সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বৈঠকে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়েছে। এতে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, গণভোট, রাজনৈতিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারের ভূমিকা এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে ইইউ পর্যবেক্ষক দল তাদের মতামত জানতে চেয়েছে। জবাবে তিনি জানান, আসন সমঝোতা দ্রুতই চূড়ান্ত হবে এবং নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

তিনি বলেন, সবার জন্য সমতল মাঠ তৈরিতে কিছু উদ্বেগ থাকলেও সেগুলো প্রথমে নির্বাচন কমিশন ও সরকারের কাছে তুলে ধরা হবে। সমাধান পাওয়া গেলে বাইরে না বলার ইচ্ছা রয়েছে, তবে সমাধান না হলে জনগণকে জানানো হবে। এরইমধ্যে কয়েকটি বিষয়ে প্রতিকার মিলেছে বলেও জানান তিনি।

ভবিষ্যতে সরকার গঠন করলে পররাষ্ট্রনীতিতে বিশ্বের সব শান্তিকামী ও গণতান্ত্রিক দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কোনো একক রাষ্ট্রের দিকে ঝুঁকে না থেকে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক রাখাই হবে তাদের নীতি বলেও জানান।

তিনি আরও বলেন, তরুণরা জামায়াতকে বিশ্বাস করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে তার প্রতিফলন দেখা গেছে। পাশাপাশি নারী ভোটারদের নিরাপত্তা ও সম্মানের বিষয়েও দলটি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং সেই ভোটের ফলাফল যেন সঠিকভাবে প্রতিফলিত হয়—এটাই তাদের প্রধান দাবি। তিনি আরও জানান, জনগণ যদি তাদের দায়িত্ব প্রদান করে, তবে সেই দায়িত্ব সৎভাবে পালনের অঙ্গীকার থাকছে। আর অন্য কেউ সরকার গঠন করলে দেশের কল্যাণে গৃহীত সিদ্ধান্তে সহযোগিতা করা হবে।

তিনি বলেন, নির্বাচনের পর অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে নিয়ে দেশের স্থিতিশীলতার স্বার্থে আলোচনায় বসার পক্ষে তারা। তবে এজন্য দুর্নীতি না করা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের মতো মৌলিক শর্ত পূরণ জরুরি।

ইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের একটি বড় প্রতিনিধিদল আসবে, যারা জেলা ও সিটি করপোরেশন এলাকাও পর্যবেক্ষণ করবে।

তিনি আশা প্রকাশ করেন, এবার গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং প্রশাসনও ইতিবাচক ভূমিকা রাখবে। প্রয়োজনে তাদের পরিবর্তন আনতে জনগণ বাধ্য করবে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

এনসিপি

আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মার্চ ১৯, ২০২৬
এনসিপি

শেখ মুজিবের সংবিধান চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

মার্চ ১৯, ২০২৬
বাংলাদেশ

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন যুদ্ধের সিদ্ধান্ত কি তেল আবিব থেকে আসে?: সাবেক গোয়েন্দা প্রধান জো কেন্ট

মার্চ ১৯, ২০২৬

আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মার্চ ১৯, ২০২৬

আলি লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version