সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আন্দোলনের মুখে ২০ জানুয়ারিতেই বহাল শাকসু নির্বাচন

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ১৩, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে আগামী ২০ জানুয়ারিই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে পূর্ণ কমিশন সভায় মিলিত হন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর। সভায় জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন নিয়ে আলোচনা হয়। এ সময় পূর্বনির্ধারিত শাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতি কমিশনকে অবহিত করা হয়।

আলোচনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনার আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন যথাসময়ে আয়োজনের আশ্বাস দেন। একই সঙ্গে শাকসু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সাম্প্রতিক বিধিনিষেধ প্রযোজ্য হবে না বলেও জানানো হয়।

পরে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, শাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর ২০ জানুয়ারি নির্বাচন আয়োজনের বিষয়ে আশ্বাস পাওয়া গেছে। বৈঠকে শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ড. এ এফ এম সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

আরওপড়ুন

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার-আইএমএফ দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড

তবে এ ঘোষণার পরও রাত পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেননি। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ফেসবুকে ঘোষণা দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করা হয়নি। এ কারণে তারা এখনও পুরোপুরি আশ্বস্ত নন এবং আন্দোলন অব্যাহত রেখেছেন।

এর আগে জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের খবর ছড়িয়ে পড়লে সোমবার (১২ জানুয়ারি) রাতভর শাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন ছাত্রশিবির, ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাবিপ্রবি ক্যাম্পাস।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাধিক দফা বৈঠকে বসে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি রাতভর রুদ্ধদ্বার বৈঠক করেন শিক্ষার্থীদের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাবে প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন আয়োজনের আশ্বাস দেওয়ার পর ক্যাম্পাস পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

সম্পর্কিত খবর

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান
আন্তর্জাতিক

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

এপ্রিল ২০, ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার-আইএমএফ দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড
প্রধান সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার-আইএমএফ দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড

এপ্রিল ২০, ২০২৬
সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
প্রধান সংবাদ

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

এপ্রিল ২০, ২০২৬
শ্রমিক দল নেতার বিচার দাবি বিএনপি নেতার

শ্রমিক দল নেতার বিচার দাবি বিএনপি নেতার

এপ্রিল ২০, ২০২৬
জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, চট্টগ্রামে ব্যবসায়ীর মৃত্যু

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, চট্টগ্রামে ব্যবসায়ীর মৃত্যু

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০