সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জানুয়ারি ১৪, ২০২৬
A A
বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
Share on FacebookShare on Twitter

বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যাদের সত্যিই সাহস আছে তারা দেশে ফিরে এসে আইনের আশ্রয় নিক। বিদেশে বসে হুমকি দিলে তার কোনো মূল্য থাকে না।

বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ও তার পুত্র জয়কে ঘিরে দেওয়া হুমকির প্রসঙ্গে তিনি বলেন, যারা বিদেশে পালিয়ে আছে তারা নানা বক্তব্য দিচ্ছে। দেশে এসে আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে কথা বললেই তার প্রকৃত তাৎপর্য থাকবে। বিদেশে বসে কথা বললে তার বিশ্বাসযোগ্যতা নেই।

নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেজন্য নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। সবার সহযোগিতা পেলে নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না।

রাখাইন সীমান্তে আরাকান আর্মির কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমার একটি বৈধ রাষ্ট্র হলেও রাখাইনের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মিয়ানমার সেনাবাহিনীর অনুপস্থিতির কারণেই পরিস্থিতি জটিল হচ্ছে। সীমান্তে কোনো ঘটনা ঘটলে মিয়ানমার সরকারকে নিয়মিত প্রতিবাদ জানানো হচ্ছে।

তিনি আরও জানান, আরাকান আর্মিকে এখনো বৈধ স্বীকৃতি দেওয়া হয়নি। তারা বিভিন্নভাবে সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। এমনকি গোলাগুলির ঘটনায় বাংলাদেশি একটি শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষের সময় গোলা বাংলাদেশে পড়ার ঘটনাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

আগস্ট ২, ২০২৬
জামায়াত

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি জামায়াতের

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘হাসিনার ফুপাত ভাইয়ের বাড়ি ছিল টর্চার সেল, নির্যাতিত হয়েছেন অনেক কাউন্সিলর’

আগস্ট ৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্যের মারাত্মক অবনতি, দ্রুত মুক্তির দাবি পিটিআইয়ের

আগস্ট ৩, ২০২৬

বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version