শনিবার, জুন ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

ক্রিকেটারদের দাবির পরিপ্রেক্ষিতে বিসিবির দায়িত্ব হারালেন নাজমুল!

জানুয়ারি ১৫, ২০২৬
A A
ক্রিকেটারদের দাবির পরিপ্রেক্ষিতে বিসিবির দায়িত্ব হারালেন নাজমুল!
Share on FacebookShare on Twitter

ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছে। ক্রিকেটারদের আন্দোলনের পর বিসিবির সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে অর্থ কমিটির প্রধানের পদ থেকেও বাদ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত বিসিবির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে শিগগিরই বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে সরাসরি পদচ্যুত করার ক্ষমতা বোর্ডের নেই। ফলে নাজমুল ইসলাম আপাতত পরিচালক পদে বহাল থাকছেন। তাকে পুরোপুরি দায়িত্বমুক্ত করতে হলে স্বেচ্ছায় পদত্যাগই একমাত্র পথ বলে জানা গেছে।

উল্লেখ্য, ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগের দাবি তোলে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণাও দেন খেলোয়াড়রা।

এরপর পরিস্থিতি সামাল দিতে মধ্যরাতে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিসিবি। তবে সেই বৈঠকে কোনো সমাধান আসেনি। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্ধারিত সময়েও বিপিএলের খেলা মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা মাঠে না নেমে সংবাদ সম্মেলন করে তাদের দাবিতে অনড় থাকার কথা জানান।

এই অবস্থায় বিপিএল স্থগিত হওয়ায় বিসিবির ওপর চাপ আরও বাড়ে। শেষ পর্যন্ত ক্রিকেটারদের দাবির প্রতি সাড়া দিয়ে নাজমুল ইসলামের দায়িত্ব সীমিত করার সিদ্ধান্ত নেয় বোর্ড।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে সহিংসতা, নিহত ১, আহত দুই শতাধিক ও গ্রেপ্তার ৭৮০

মে ৩১, ২০২৬
খেলা

রুদ্ধশ্বাস ফাইনালে আর্সেনালকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপসেরা পিএসজি

মে ৩১, ২০২৬
খেলা

জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

মে ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনিয়মে জড়িত বিটিআরসির এক ডজন কর্মকর্তা

জুন ৬, ২০২৬

ভারতে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, পেলেন বিক্ষোভের অনুমতি

জুন ৬, ২০২৬

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

জুন ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version