রবিবার, আগস্ট ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পাড়া-মহল্লার অলিগলিতে ব্যানার-পোস্টার, দৃশ্যমান পদক্ষেপ নেই ইসির

জানুয়ারি ১৭, ২০২৬
A A
পাড়া-মহল্লার অলিগলিতে ব্যানার-পোস্টার, দৃশ্যমান পদক্ষেপ নেই ইসির
Share on FacebookShare on Twitter

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা উপেক্ষা করে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও তাদের সমর্থকেরা এখনো নির্বাচনি এলাকা থেকে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড পুরোপুরি অপসারণ করেনি। এতে নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হলেও এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনগত পদক্ষেপ নিতে দেখা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগাম নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছিল। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। তবে বাস্তবে এসব নির্দেশনার কার্যকর বাস্তবায়ন হয়নি, যা দায়িত্বে অবহেলারই ইঙ্গিত দেয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনার পরও প্রার্থীরা তাদের ব্যানার ও ফেস্টুন সরাননি। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগ জরুরি ছিল, কিন্তু নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শুধু নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। কিন্তু ব্যানার-ফেস্টুন না সরিয়ে তারা সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি।

আরওপড়ুন

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১১ ডিসেম্বর নির্বাচনি তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেন নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। নির্দেশনার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান থেকে এসব সামগ্রী অপসারণ শুরু করলেও এক মাস পেরিয়ে গেলেও পাড়া-মহল্লা ও অলিগলি থেকে তা পুরোপুরি সরানো সম্ভব হয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ যুগান্তরকে বলেন, কোথাও যদি এখনো আগাম প্রচার সামগ্রী থাকে, তাহলে স্থানীয় প্রশাসন তা অপসারণ করবে এবং ম্যাজিস্ট্রেটরা আইনানুগ ব্যবস্থা নেবেন।
সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পাড়া-মহল্লা ও অলিগলির বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল, বিদ্যুতের খুঁটি, বাঁশের খুঁটি, মেট্রোরেল পিলার, ফুটওভার ব্রিজ, বাস টার্মিনালসহ নানা স্থানে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পোস্টার এখনো ঝুলে আছে।

ডেমরার স্টাফ কোয়ার্টার, হাজিনগর, মাতুয়াইল, কোনাপাড়া, বড় ভাঙ্গা, সারুলিয়া, ডগাইর, নলছাটা, আমুলিয়া, রাজাখালি, মিরপাড়া ও নড়াইবাগসহ বিভিন্ন অলিগলি ও অভ্যন্তরীণ সড়কে এসব পোস্টার দেখা গেছে। একই চিত্র পাওয়া গেছে মুকদা, বাসাবো, খিলগাঁও ও মানিকনগরের পাড়া-মহল্লাতেও।

পুরান ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যানার ও পোস্টার সরানো হলেও অলিগলি ও আবাসিক এলাকায় ভিন্ন চিত্র দেখা যায়। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল, কোতোয়ালি ও ওয়ারী এলাকায় ছোট-বড় ফেস্টুন ও পোস্টার এখনো ঝুলে থাকতে দেখা গেছে। একইভাবে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ও কালশীসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও প্রচার সামগ্রী রয়ে গেছে।

এদিকে প্রার্থীদের দাবি, অনেক আগেই তারা কর্মী-সমর্থকদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দিয়েছেন। অধিকাংশ স্থান থেকে এগুলো সরানো হয়েছে, কিছু জায়গায় অল্পসংখ্যক পোস্টার রয়ে গেছে, সেগুলোও দ্রুত অপসারণ করা হবে। তাদের আরও দাবি, ইসির নির্দেশনার পর নতুন করে কোথাও ব্যানার-ফেস্টুন লাগানো হয়নি এবং কোনো মিছিল, সভা বা সমাবেশও করা হচ্ছে না। নির্বাচনি আচরণবিধি মেনেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

সম্পর্কিত খবর

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান
বাংলাদেশ

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

আগস্ট ২, ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের
বাংলাদেশ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের

আগস্ট ২, ২০২৬
সেক্যুলার দল করলে ‘কওমিত্ব’ ক্ষতিগ্রস্ত হয় না, জামায়াত করলে কেন হবে, প্রশ্ন উসামার
বাংলাদেশ

সেক্যুলার দল করলে ‘কওমিত্ব’ ক্ষতিগ্রস্ত হয় না, জামায়াত করলে কেন হবে, প্রশ্ন উসামার

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

আগস্ট ২, ২০২৬
ধর্ষণ মামলায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার

ধর্ষণ মামলায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার

আগস্ট ২, ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০