Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না: তা‌রেক রহমান

January 17, 2026
A A

ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেইমে’ গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে স্বজনহারা পরিবারগুলো বছরের পর বছর গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হলেও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েননি। আন্দোলনের তীব্রতা কখনো কমেছে, কখনো বেড়েছে—কিন্তু প্রতিরোধ থেমে থাকেনি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, একই পরিবারের একজন ভাই গুম হওয়ার পর অন্য ভাই পরদিনই রাজপথে নেমে আন্দোলন আরও জোরদার করার শপথ নিয়েছে—এটাই বিএনপির আন্দোলনের বাস্তব চিত্র। আন্দোলনের কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলেও তিনি দাবি করেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, অন্যায়ের বিরুদ্ধে যারা আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে কেউ সফল হতে পারবে না—এ বিশ্বাস তিনি দৃঢ়ভাবে ধারণ করেন।

আরওপড়ুন

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গুমের ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি) এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

Related Posts

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি
আওয়ামী লীগ

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

September 21, 2026
যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি
আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

September 21, 2026
‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়
প্রধান সংবাদ

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

September 21, 2026
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

September 21, 2026
জনরোষের ভয়ে নিউইয়র্ক শহরের বাইরে এক সামরিক ঘাঁটিতে নামবে নেতানিয়াহুর বিমান

জনরোষের ভয়ে নিউইয়র্ক শহরের বাইরে এক সামরিক ঘাঁটিতে নামবে নেতানিয়াহুর বিমান

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০