Saturday, October 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি

পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি

January 18, 2026
A A
পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন পেশিশক্তির ওপর ভর করে নির্বাচন পেছানোর উদ্দেশ্যে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে।

রবিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম লেখেন, ছাত্রসংসদ নির্বাচনে পরপর পরাজয়ের কারণে শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর আস্থা হারিয়েছে ছাত্রদল। এ কারণেই তারা নির্বাচন পেছাতে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে। শিক্ষার্থীরাও তাদের প্রতিটি ক্যাম্পাসে প্রত্যাখ্যান করেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব দেওয়া হবে। এর আগেও প্রতিটি ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল ব্যর্থ চেষ্টা চালিয়েছে। পরে নির্বাচন কমিশনে বিএনপির একটি সিন্ডিকেট ব্যবহার করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন বানচালের চক্রান্ত করা হয়। তবে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখতে বাধ্য হয়।

শিবির সভাপতি অভিযোগ করেন, এখন আবার শাকসু নির্বাচন বন্ধের লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে। বিএনপি অতীতে যতবার ক্ষমতায় ছিল, একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়াই তাদের মূল লক্ষ্য, ভোটাধিকার নিয়ে আন্দোলনের কথা শুধু রাজনৈতিক বক্তব্য মাত্র।

এদিকে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ এবং তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার সকাল ১০টার পর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হন। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ছাত্রদলের তিন দফা দাবির মধ্যে রয়েছে পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার।

Related Posts

অন্যান্য

‘আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে’— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল

October 17, 2026
প্রধান সংবাদ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে’— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল

October 17, 2026

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

October 17, 2026

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version