Saturday, October 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
A A
‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

বঙ্গভঙ্গকে বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক আত্মপরিচয় ও বাংলাদেশি জাতীয়তাবাদের ঐতিহাসিক ভিত্তিমূল হিসেবে অভিহিত করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। ১২১তম বঙ্গভঙ্গ দিবস উপলক্ষে রাজধানীর বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় নাঈম আহমাদ আফসোস প্রকাশ করে বলেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদকে তাদের রাজনীতির মূল ভিত্তি দাবি করলেও এই ভূখণ্ডের আত্মপরিচয়ের প্রথম সোপান বঙ্গভঙ্গ দিবস নিয়ে দলটির কোনো কর্মসূচি ছিল না। বিএনপি কিংবা কথিত ‘বাংলাদেশপন্থী’ অপরাপর দলগুলো কর্তৃক জাতীয় ইতিহাসের এই মাইলফলক অধ্যায়টিকে পুরোপুরি উপেক্ষা করা অত্যন্ত হতাশাজনক।

তিনি আরও বলেন, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ কেবল ব্রিটিশদের প্রশাসনিক পুনর্বিন্যাস ছিল না; বরং এর মাধ্যমে পূর্ব বাংলার অনগ্রসর মুসলিম সমাজ ও দলিত হিন্দুদের ভাগ্যোন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত হয়েছিল। ঢাকাকে নতুন প্রদেশের রাজধানী করায় এই অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব কয়েক গুণ বৃদ্ধি পায়, যা কলকাতার পুঁজিপতি ও জমিদার শ্রেণির অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির পথ প্রশস্ত করে।

ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে জেডিপির আহ্বায়ক বলেন, ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হলে কলকাতার হিন্দু এলিট ও কংগ্রেস নেতারা শোক পালন ও সংবর্ধনা বর্জনের ডাক দিয়ে উগ্র হিন্দুত্ববাদের সূচনা করেছিলেন। যদি সেই সময় উগ্র হিন্দুত্ববাদীদের বাধার মুখে বঙ্গভঙ্গ রদ না হতো, তবে ১৯৪০-এর দশকেই উপমহাদেশে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ জন্ম নিতে পারত।

সভাপতির বক্তব্যে জেডিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইমরান হোসেন রাহাত বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার যে রাজনৈতিক ও আদর্শিক যাত্রা, তার মূল বীজ রোপিত হয়েছিল ১৯০৫ সালের বঙ্গভঙ্গেই। সেই স্বাধিকার ও আত্মমর্যাদার লড়াইয়ের ধারাবাহিকতাই পরবর্তীতে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত বহমান রয়েছে।

সমাবেশ থেকে বঙ্গভঙ্গের ঐতিহাসিক তাৎপর্য ধরে রাখতে এই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা, পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস অন্তর্ভুক্তি এবং তরুণ প্রজন্মের মধ্যে এটি নিয়ে ব্যাপক গবেষণার সুযোগ সৃষ্টির উদাত্ত আহ্বান জানানো হয়। জেডিপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহতাব হোসেন সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

জামায়াত

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

October 16, 2026
অন্যান্য

হেফাজতের নেতৃত্বে সাত ইসলামি দলের ঐক্য, রাজনৈতিক কৌশল নিয়ে মতভেদ

October 16, 2026
বাংলাদেশ

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রে আটকে রাষ্ট্রসংস্কার: টিআইবি

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version