মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ফিচার

ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়?

জানুয়ারি ২২, ২০২৬
A A
ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়?
Share on FacebookShare on Twitter

লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়াকে সাধারণভাবে ফ্যাটি লিভার এবং চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মেটাবলিক ডিসফাংশন–অ্যাসোসিয়েটেড স্টিটোটিক লিভার ডিজিজ (MASLD) বলা হয়। কিছু অনিয়ন্ত্রিত অভ্যাসের কারণে এ রোগের ঝুঁকি বাড়ে। এই অবস্থায় লিভারের স্বাভাবিক বিপাকক্রিয়া ব্যাহত হয় এবং ধীরে ধীরে প্রদাহ ও কোষের ক্ষতি শুরু হয়। ফলে প্রশ্ন ওঠে, ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে?

এ বিষয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ ডা. সন্দীপ গঙ্গোপাধ্যায় বলেন, লিভারে অতিরিক্ত চর্বি জমতে থাকলে সেখান থেকে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে। বর্তমানে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষায় অনেকের শরীরেই ফ্যাটি লিভার শনাক্ত হচ্ছে। অতিরিক্ত জাঙ্ক ফুড গ্রহণের ফলে লিভারে চর্বি জমে এ সমস্যার সৃষ্টি হয়।

তিনি জানান, লিভারের যথাযথ যত্ন না নিলে এর মূল্য দিতে হয় ভবিষ্যতে। বিশেষ করে যাদের ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের মধ্যে ফ্যাটি লিভারের ঝুঁকি বেশি। পাশাপাশি নিয়মিত রেড মিট, চিজসহ চর্বিযুক্ত খাবার অতিরিক্ত গ্রহণ করলেও এ রোগের সম্ভাবনা বাড়ে।

আরওপড়ুন

মেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

ডা. সন্দীপ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ফ্যাটি লিভারকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা মোটেও নিরাপদ নয়। দীর্ঘদিন চিকিৎসা না নিলে এটি ধীরে ধীরে গুরুতর লিভার রোগে রূপ নিতে পারে এবং এক পর্যায়ে ক্যানসারের ঝুঁকিও তৈরি হয়।

তার ভাষ্য অনুযায়ী, লিভারে অতিরিক্ত ফ্যাট জমলে সেখানে প্রদাহ দেখা দেয়, যা থেকে নন-অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস (NASH) হতে পারে। এ অবস্থাকে যত বেশি অবহেলা করা হবে, ক্যানসারে পরিণত হওয়ার ঝুঁকিও তত বাড়বে।

তিনি বলেন, ফ্যাটি লিভার অবহেলা করলে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ১৫ জনের লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি কেউ যদি মদপান না করেন বা হেপাটাইটিসে আক্রান্ত না হন, তবুও ফ্যাটি লিভার থেকে সিরোসিস হওয়ার ঝুঁকি প্রায় ১৫ শতাংশ। আর যাদের সিরোসিস হয়, তাদের ক্ষেত্রে পরবর্তীতে লিভার ক্যানসারের ঝুঁকি বেড়ে দাঁড়ায় ২০–৩০ শতাংশে। ফলে শুধু মদ না খেলেই সিরোসিস হবে না— এমন ধারণা সঠিক নয়।

ডা. সন্দীপ গঙ্গোপাধ্যায় বলেন, শুধুমাত্র ফ্যাটি লিভার থেকেও সিরোসিস হতে পারে এবং সেখান থেকেই ক্যানসারের ঝুঁকি তৈরি হয়। তাই ফ্যাটি লিভারকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়াই এ রোগ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে কার্যকর উপায়।

সম্পর্কিত খবর

মেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
খেলা

মেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আগস্ট ১০, ২০২৬
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে
প্রধান সংবাদ

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

আগস্ট ১০, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা
ফিচার

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

আগস্ট ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভূমিকম্পের প্রলয়ের মাঝেই ইসরায়েলের গোলান দখলদারিত্বকে বৈধতা দিল কলম্বিয়া

ভূমিকম্পের প্রলয়ের মাঝেই ইসরায়েলের গোলান দখলদারিত্বকে বৈধতা দিল কলম্বিয়া

আগস্ট ১১, ২০২৬
কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

আগস্ট ১১, ২০২৬
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

আগস্ট ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০