বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়? ড. ইউনূসের কাছে ক্ষোভ জানালেন হাদির স্ত্রী

জানুয়ারি ২২, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, জুলাই অভ্যুত্থানের পরও কেন তার স্বামীর হত্যার বিচার দৃশ্যমান হয়নি।

পোস্টে রাবেয়া ইসলাম বলেন, তার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার এখনো অন্ধকারে পড়ে আছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে সরকার ব্যস্ত থাকলেও দিনের আলোতে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করে খুনিরা পালিয়ে গেলেও এখনো তাদের বিরুদ্ধে কার্যকর কোনো বিচার বা দৃশ্যমান অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে জনগণ কোন আস্থার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে—সে প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, ফিরনাসের দায়িত্ব নেওয়ার কথা বলে যদি কেউ মনে করে তার বাবার হত্যার বিচার এড়িয়ে যাওয়া যাবে, তবে তা ভুল ধারণা। তার ভাষায়, ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোনো সুবিধা নেবে না। সব কিছুর আগে তাদের একমাত্র দাবি ওসমান হাদির হত্যার বিচার।

রাবেয়া ইসলাম জানান, কোনো ধরনের প্রলোভনেই তিনি ও তার সন্তান আপস করবেন না। ওসমান হাদি যে আপসহীন লড়াই করে গেছেন, সেই পথেই ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে দেশের মাটিতে থেকেই লড়াই চালিয়ে যাবে। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারই তাদের একমাত্র দাবি বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সবার কাম্য হলেও বিচারহীনতার এই বাস্তবতায় জনগণের আস্থা নষ্ট হচ্ছে। তিনি ন্যায়বিচারের দাবি জানিয়ে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।

ঢাকা ৮ এর নির্বাচনি আসনে প্রচারণা শেষে ফেরার পথে ওসমান হাদি দিবালোকে সবার সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হন। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান না হওয়ায় পরিবার ও সহযোদ্ধাদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: পেজেশকিয়ান

জুন ২৪, ২০২৬
প্রধান সংবাদ

ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা!

জুন ২৪, ২০২৬
প্রধান সংবাদ

ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জুন ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

জুন ২৫, ২০২৬

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়া সেই কর্মকর্তা প্রত্যাহার

জুন ২৫, ২০২৬

চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version