রবিবার, আগস্ট ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

পরিবেশ কিছুটা অসহিষ্ণু, নির্বাচনে সহিংসতার ভয় আছে: ড. রওনক

জানুয়ারি ২৩, ২০২৬
A A
পরিবেশ কিছুটা অসহিষ্ণু, নির্বাচনে সহিংসতার ভয় আছে: ড. রওনক
Share on FacebookShare on Twitter
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান বলেছেন, বর্তমানে সামাজিক পরিবেশ কিছুটা অসহিষ্ণু, যা নির্বাচনের জন্য প্রতিকূল। আসন্ন নির্বাচনে সহিংসতার ভয় আছে। তবে সহিংসতা পরিহারে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি’র অয়োজনে নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্বপ্রস্তুতি নিতে হবে। পাশাপাশি অধিকার আদায়ে নাগরিকদের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে।

বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, নির্বাচনে একটি বড় দল অংশগ্রহণ করতে পারছে না। তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে। এছাড়া আমাদের নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক দলগুলো এমন সুযোগ দেবে না যাতে অন্য কেউ আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। নির্বাচনে হার-জিত থাকবেই।

অনুষ্ঠানে সভাপতিত্বর বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নির্বাচন হবে না। এবারের নির্বাচন হতে হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের সরকার প্রতিষ্ঠার নির্বাচন। রাষ্ট্রের মালিকানা বুঝে পাওয়ার নির্বাচন।

তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে। প্রতিযোগিতা থাকবে। কিন্তু তা হতে হবে যুক্তিনির্ভর ও বস্তুনিষ্ঠ। নির্বাচনি প্রচার—প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত কোনোভাবেই কাম্য নয়। সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষ রাজনৈতিক অনিশ্চয়তা উসকে দিচ্ছে। এতে নির্বাচন বানচাল করতে তৎপর দেশি—বিদেশি শক্তি সক্রিয় হওয়ার সুযোগ পাবে।

বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকগণ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন, অধ্যাপক আবু মোহাম্মদ রইস, রোকেয়া পারভীন জুই, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক সাইদুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

জামায়াত

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

দক্ষিণখানে চিকিৎসককে হত্যা: জুতার ছাপের সূত্র ধরে পুলিশের হাতে স্বামী

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্গঠনের চেষ্টা, এনসিপি শিবির ছাত্রদলের হুঁশিয়ারি

আগস্ট ২, ২০২৬

গুমের ক্ষত নিয়ে তামাশার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে সতর্ক বার্তা ফারুকীর

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটিতে আসছে নতুন মুখ, আলোচনায় ৫ নেতা

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version