রবিবার, আগস্ট ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

শরিকদের প্রধান দুদলের ছাড়, সুযোগ নিতে মরিয়া বিএনপির বিদ্রোহীরা

ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসন

জানুয়ারি ২৫, ২০২৬
A A
দেড় যুগ পর মুক্ত পরিবেশে আজ নির্বাচনি প্রচার শুরু
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচন সামনে রেখে জেলার ছয়টি আসনেই শুরু হয়েছে জোর প্রচার-প্রচারণা। এসব আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে এনসিপির দুজন ও বাংলাদেশ খেলাফত মজলিসের একজন মাঠে রয়েছেন। বিএনপি চারটি আসনে নিজস্ব প্রার্থী দিলেও দুটি আসন ছেড়ে দিয়েছে জোটসঙ্গীদের জন্য। ফলে এই সুযোগ কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)

হাওরবেষ্টিত এ আসনে রয়েছে ১৩টি ইউনিয়ন। মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৬২৯ জন। এখানে বিএনপির প্রার্থী এমএ হান্নান, জামায়াতের অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয় পার্টির শাহ আলম, ইসলামী আন্দোলনের হুসাইন আহম্মদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শরীফ মৃধা এবং স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান ও ইকবাল চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত জোট প্রার্থীর মধ্যে। তবে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান চমক দেখাতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ২৬৬ জন। এখানে বিএনপি নিজস্ব প্রার্থী দেয়নি; তারা সমর্থন দিয়েছে জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে, যিনি খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে প্রার্থী হয়েছেন এনসিপির আশরাফ উদ্দিন মাহ্দী। বিএনপির মনোনয়ন না পেয়ে দল থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এছাড়া জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা, ইসলামী আন্দোলনের নেছার আহম্মেদ, জাসদের তৈমুর রেজা মো. শাহজাদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মাইন উদ্দিন, আমজনতার দলের শরিফা আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী এসএ তরুণ দে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এখানে মূল লড়াই হবে রুমিন ফারহানা, বিএনপি জোটের প্রার্থী হাবিব এবং জামায়াত জোট প্রার্থীর মধ্যে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)

এই আসনে মোট ভোটার ৬ লাখ ২৪ হাজার ৪৮০ জন। বিএনপির প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জামায়াত জোটের প্রার্থী এনসিপির মো. আতাউল্লাহ। এছাড়া জাতীয় পার্টির রেজাউল ইসলাম, ইসলামী আন্দোলনের নিয়াজুল করিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আয়েশা আক্তার ও খেলাফত মজলিসের মো. এমদাদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা তুলনামূলক দুর্বল হওয়ায় এখানে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরওপড়ুন

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৩ হাজার ৯০৯ জন। বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ড. মুশফিকুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আতাউর রহমান সরকার, জাতীয় পার্টির জহিরুল হক খান, গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. জসিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রাফিউদ্দিন এবং ন্যাশনাল পিপলস পার্টির শাহিন খান। এখানে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)

এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। বিএনপির প্রার্থী আবদুল মান্নান এবং জামায়াত জোটের হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমজাদ হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নাহিদা জাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আশরাফুল হক, জাতীয় পার্টির কামরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শাহিন খান এবং স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেন মাঠে রয়েছেন। এখানে বিএনপির প্রার্থীর সঙ্গে দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেনের লড়াই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)

এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬৭৪ জন। এখানে বিএনপি নিজস্ব প্রার্থী দেয়নি; তারা সমর্থন দিয়েছে জোটসঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে, যিনি ‘মাথাল’ প্রতীকে নির্বাচন করছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর মো. মহসিন, ইসলামী আন্দোলনের মাইন উদ্দিন খান, গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু নাছের, জাসদের কেএম জাবির, ন্যাশনাল পিপলস পার্টির শফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ড. সায়দুজ্জামান কামাল ও আবু কায়েস সিকদার। এখানে মূল লড়াই হবে বিএনপি জোটের প্রার্থী, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবং জামায়াত প্রার্থীর মধ্যে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘চারটি আসনে আমরা প্রার্থী দিয়েছি। বাকি দুটি আসন জোটসঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিজয় নিশ্চিত করতে আমরা কাজ করছি।’

অন্যদিকে জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার আমির মোবারক হোসেন জানান, ‘আমরা তিনটি আসন জোটপ্রার্থীদের জন্য ছেড়ে দিয়েছি। জোট থেকে মনোনীত প্রার্থীদের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।’

সম্পর্কিত খবর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ১, ২০২৬
দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম
বাংলাদেশ

দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম

আগস্ট ১, ২০২৬
এ বছর না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: জানালেন মির্জা ফখরুল
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে আটক দুজন শিবির কর্মী বলে প্রচার

সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে আটক দুজন শিবির কর্মী বলে প্রচার

আগস্ট ২, ২০২৬
নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

আগস্ট ২, ২০২৬
সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০