রবিবার, আগস্ট ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

র‍্যাব কর্মকর্তা মোতালেব হত্যা: টানা দেড় ঘণ্টা পেটানো হয় র‍্যাবের তিন সদস্যকে

জানুয়ারি ২৫, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম নগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পাহাড়ঘেঁষা সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে র‍্যাবের ডিএডি আব্দুল মোতালেব (৪৫) নৃশংস গণপিটুনিতে নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন র‍্যাবের আরও দুই সদস্য ও একজন সোর্স। ঘটনাটি ঘটে গত ১৯ জানুয়ারি বিকেলে।

দীর্ঘদিন ধরে ‘ছিন্নমূল জনপদ’ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর আধিপত্যের অভিযোগ রয়েছে। র‍্যাব–৭–এর পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর ওই এলাকায় সশস্ত্র তৎপরতা আরও বেড়েছে। দুই মাস ধরে সেখানে অভিযান পরিচালনার পরিকল্পনা চলছিল।

র‍্যাব সূত্র জানায়, ঘটনার দিন সকালে একটি সোর্সের মাধ্যমে তথ্য আসে যে, জঙ্গল সলিমপুরে একটি কার্যালয় উদ্বোধন হবে, যেখানে উপস্থিত থাকার কথা ছিল তিনজন আলোচিত সন্ত্রাসীর। তাদের একজন ইয়াছিন। বিকেল তিনটার দিকে র‍্যাব–৭–এর ১৬ সদস্যের একটি দল এলাকায় পৌঁছায়। বেলা সাড়ে তিনটার দিকে চারজন সদস্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে ইয়াছিনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কার্যালয়ের ভেতরে থাকা দেড় শতাধিক লোক প্রথমে ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে লাঠি, সোঁটা ও ইটপাটকেল নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। বাইরে থাকা র‍্যাব সদস্যরা ভেতরে ঢোকার চেষ্টা করলে মাইকে ঘোষণা দিয়ে আরও লোক ডেকে আনা হয়। তখন হামলাকারীর সংখ্যা তিন শতাধিক ছাড়িয়ে যায়।

ঘটনাস্থলে থাকা র‍্যাব সদস্যদের বর্ণনা ও পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ডিএডি আব্দুল মোতালেবকে একটি ঘরের ভেতর ফেলে অন্তত ৮–১০ জন একযোগে লাঠি দিয়ে মারধর করে। তাঁর পোশাক ছিঁড়ে হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। প্রথম দিকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও ধারাবাহিক আঘাতে তিনি বারবার মাটিতে লুটিয়ে পড়েন। পরে মাথা লক্ষ্য করে বারবার আঘাত করা হয়। মেঝে ও দেয়ালে রক্তের বড় বড় দাগ দেখা যায়।

প্রথম দফা হামলার পর মোতালেবসহ চারজনকে একটি সিএনজি অটোরিকশায় তুলে প্রায় তিন কিলোমিটার দূরের নিজামপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরেকটি ঘরে দ্বিতীয় দফায় পিটুনি শুরু হয়। এ দফায় ১৫ থেকে ২০ জন মিলে তাঁদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্বিতীয় দফার শেষ দিকে মোতালেব আর কথা বলতে পারছিলেন না, শুধু শ্বাস নিচ্ছিলেন। একপর্যায়ে তাঁর শরীরে আর কোনো নড়াচড়া দেখা যায়নি।

একই ঘরে থাকা র‍্যাবের নায়েক আরিফুল ও নায়েক এমাম হোসেনকেও দীর্ঘ সময় ধরে মারধর করা হয়। তাঁদের মাথা, পিঠ, হাঁটু ও হাতে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হামলার পুরো সময়জুড়ে হামলাকারীরা গালাগাল করতে থাকে এবং কয়েকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। হামলার শেষে কয়েকজন নিজেরাই আহত র‍্যাব সদস্যদের মাথায় ব্যান্ডেজ জড়ানোর চেষ্টা করে।

আরওপড়ুন

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিজামপুর এলাকা থেকে চারজন র‍্যাব সদস্যকে উদ্ধার করে। তাঁদের শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থল ও উদ্ধারকৃতদের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ১, ২০২৬
দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম
বাংলাদেশ

দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম

আগস্ট ১, ২০২৬
এ বছর না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: জানালেন মির্জা ফখরুল
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে আটক দুজন শিবির কর্মী বলে প্রচার

সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে আটক দুজন শিবির কর্মী বলে প্রচার

আগস্ট ২, ২০২৬
নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

আগস্ট ২, ২০২৬
সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০