মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থনৈতিক অঞ্চল

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ২৭, ২০২৬
A A
বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থনৈতিক অঞ্চল
Share on FacebookShare on Twitter

সামরিক ও প্রতিরক্ষাশিল্পে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডিফেন্স ইকোনমিক জোন’ বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিরসরাইয়ে পূর্বে প্রস্তাবিত ও পরবর্তীতে বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের ৮৫০ একর জায়গায় এই বিশেষ অঞ্চলটি গড়ে তোলা হবে।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সমন্বিত উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে। বৈশ্বিক চাহিদা মেটানোর পাশাপাশি বাংলাদেশের নিজস্ব সামরিক সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা অর্জনই এর মূল লক্ষ্য।

আরওপড়ুন

বন্ধ থাকা সরকারি কারখানা অংশীদারিত্বের ভিত্তিতে সচল করতে চায় সরকার: বিডা চেয়ারম্যান

টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে বিএনপি সরকার: নতুন করে মূল্যস্ফীতির ঝুঁকিতে দেশ

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বেজার মাস্টারপ্ল্যানে এই ৮৫০ একর জায়গাকে এখন থেকে সামরিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৬৫০ একর জমিতে একটি ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ এই মুক্ত বাণিজ্য অঞ্চলের প্রাথমিক কাজ শুরু হতে পারে।

একই সভায় পৌরসভার অন্তর্ভুক্ত এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিদ্যমান আইনি বাধা দূর করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, বর্তমানে দেশে ৩৩১টি পৌরসভা রয়েছে। আইনি জটিলতার কারণে আগে পৌরসভার ভেতর কোনো অর্থনৈতিক অঞ্চল করা যেত না, ফলে বাধ্য হয়ে কৃষিজমিতে প্রকল্প নিতে হতো। এখন নিয়ম পরিবর্তনের ফলে পৌরসভার ভেতরে থাকা বন্ধ শিল্পকারখানাগুলোতে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর সুযোগ তৈরি হবে, যা কৃষিজমি রক্ষায় সহায়ক হবে।

সম্পর্কিত খবর

বন্ধ থাকা সরকারি কারখানা অংশীদারিত্বের ভিত্তিতে সচল করতে চায় সরকার: বিডা চেয়ারম্যান
প্রধান সংবাদ

বন্ধ থাকা সরকারি কারখানা অংশীদারিত্বের ভিত্তিতে সচল করতে চায় সরকার: বিডা চেয়ারম্যান

এপ্রিল ২৮, ২০২৬
টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে বিএনপি সরকার: নতুন করে মূল্যস্ফীতির ঝুঁকিতে দেশ
প্রধান সংবাদ

টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে বিএনপি সরকার: নতুন করে মূল্যস্ফীতির ঝুঁকিতে দেশ

এপ্রিল ২৮, ২০২৬
বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু
প্রধান সংবাদ

বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দূর্নীতিবিরোধী কার্ড চান আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দূর্নীতিবিরোধী কার্ড চান আসিফ মাহমুদ

এপ্রিল ২৮, ২০২৬
টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে বিএনপি সরকার: নতুন করে মূল্যস্ফীতির ঝুঁকিতে দেশ

টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে বিএনপি সরকার: নতুন করে মূল্যস্ফীতির ঝুঁকিতে দেশ

এপ্রিল ২৮, ২০২৬
আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন

জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় সংসদে উত্তেজনা

এপ্রিল ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০