Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

January 30, 2026
A A

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক দূর করতে জেলায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির একটি বিশেষ দল জেলা সদরে পৌঁছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব গ্রহণ করেছে। গত কয়েক দিনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা ও দায়রা জজের বাসভবন এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রাতের আঁধারে ককটেল নিক্ষেপের ঘটনার প্রেক্ষিতে শহরের নিরাপত্তা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অতীতের রাজনৈতিক সহিংসতা এবং ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা বিশ্লেষণ করে এবার ভিন্নধর্মী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের আগে ও ভোটের দিন কোনো ধরনের নাশকতা বা সহিংসতা যেন না ঘটে, সেটি নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।

বিজিবির টুআইসি মেজর নূর উদ্দিন আহমাদ জানান, গোপালগঞ্জ সদরসহ কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় বিজিবি সদস্যরা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

Related Posts

বাংলাদেশ

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

September 20, 2026
বাংলাদেশ

পটুয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪

September 20, 2026
বাংলাদেশ

মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version