সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত বলছেন’

ফেব্রুয়ারি ১, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, যারা বছরের পর বছর নিজেরা আত্মগোপনে ছিলেন, তারা এখন মজলুমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন এবং অন্যদের ‘গুপ্ত-সুপ্ত’ বলছেন। অন্যের দিকে আঙুল তোলার আগে তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত।

শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে জামায়াত নেতাদের নিয়ে ওঠা বিভিন্ন মন্তব্যের কড়া জবাব দেন। তিনি বলেন, অতীতে কে কী করেছে তা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন। অথচ যারা নিজেরাই বছরের পর বছর রাজনৈতিক দৃশ্যপটের বাইরে বা ‘গুপ্ত’ হয়ে ছিলেন, তারাই আজ মজলুমদের নিয়ে এসব কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। অন্যের সমালোচনা করার আগে নিজেদের অতীত ও বর্তমান অবস্থানের দিকে তাকানোর পরামর্শ দেন তিনি।

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বিশেষ গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে দেশে গণভোট আয়োজন করা জরুরি। এর ফলে জাতীয় সংসদ নির্বাচন আরও সুন্দর ও স্বচ্ছ হবে। তবে দুঃখের বিষয় হলো, আমরা যখনই গঠনমূলক কোনো সংস্কারের কথা বলি, তখনই কোনো কোনো রাজনৈতিক দল সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়। তারা প্রথমে সংস্কারের বিরোধিতা করলেও পরে চাপের মুখে নতি স্বীকার করে। এটাকে তিনি ‘ঠেলার নাম বাবাজি’ বলে আখ্যায়িত করেন।

আরওপড়ুন

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, যদি জুলাই বিপ্লব না হতো, তবে ২০২৬ সালের নির্বাচনের কথা চিন্তাও করা যেত না। বিপ্লব না হলে হয়তো ফ্যাসিবাদীদের অধীনে ২০২৯ সালে নির্বাচন হতো। তাই জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা ও সংস্কারগুলো পূরণ না করে তড়িঘড়ি নির্বাচন চাওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না।

দলের ভবিষ্যৎ পরিকল্পনার আভাস দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজ ও ব্যাংক ডাকাতমুক্ত করা হবে। বেকার ভাতা দেওয়ার চেয়ে তিনি যুব সমাজের কর্মসংস্থানের ওপর জোর দিয়ে বলেন, আমরা যুবকদের অপমানজনক বেকার ভাতা দিতে চাই না, বরং তাদের হাতের তালুতে সম্মানের রুজি তুলে দিতে চাই।

কেরানীগঞ্জের এই জনসভায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

জুলাই ২৭, ২০২৬
সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার
প্রধান সংবাদ

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

জুলাই ২৭, ২০২৬
সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের সভা
প্রধান সংবাদ

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের সভা

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাভারে ছেলে পিটিয়ে হত্যা করেছে বাবাকে

সাভারে ছেলে পিটিয়ে হত্যা করেছে বাবাকে

জুলাই ২৭, ২০২৬
এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২৭, ২০২৬
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০