সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

আমলাদের অসহযোগিতায় নাকাল ইউনূস সরকার

এম এ নোমান

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ১, ২০২৬
A A
জাতীয় বেতন স্কেল কার্যকর হলে বন্ধ হবে কিছু বিশেষ ভাতা ও সুবিধা
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে বিদায়ের আগমুহূর্তে এসে আমলাতন্ত্রের অসহযোগিতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রশাসনিক জটিলতায় নানামুখী চাপে পড়েছে সরকার। দেড় বছরের শাসনামলে জনপ্রশাসনের সঙ্গে টানাপোড়েনই ছিল এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আমলাদের অসহযোগিতা, গোষ্ঠীগত দ্বন্দ্ব, পদোন্নতি ও পদায়নকে কেন্দ্র করে প্রশাসনিক অচলাবস্থা এবং উপদেষ্টা পরিষদের অভ্যন্তরীণ মতভেদের কারণে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার। একাধিকবার সচিবালয় অচল করে দেওয়া, উপদেষ্টাদের দপ্তর ঘেরাও এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ঘটনাও ঘটেছে।

সরকারি ব্যর্থতার কারণ অনুসন্ধানে পাঁচজন উপদেষ্টা, বর্তমান ও সাবেক আট সচিব এবং জনপ্রশাসন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে আমার দেশ। তাদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র। কেউ দায়ী করছেন আমলাতন্ত্রের উচ্চাভিলাষ ও ক্ষমতাকেন্দ্রিক মানসিকতাকে, আবার কেউ সরকারের নরম অবস্থান ও রাজনৈতিক দলগুলোর অসহযোগিতাকে কারণ হিসেবে দেখছেন।

একাধিক সাবেক সচিবের মতে, গত সাড়ে ১৫ বছর ধরে শেখ হাসিনার অবৈধ শাসনকে টিকিয়ে রাখতে যে প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছিল, সেটি ভেঙে না দিয়ে বরং তার ওপর নির্ভর করাই ইউনূস সরকারের সবচেয়ে বড় ভুল। সহযোগিতার বদলে সেই প্রশাসন নীতি বাস্তবায়নে পদে পদে বাধা সৃষ্টি করেছে।

বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক সচিব বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া প্রশাসনের ওপর ভর করে নতুন করে প্রশাসন সাজাতে গিয়ে ‘লেজে-গোবরে’ অবস্থা তৈরি হয়েছে। উপদেষ্টাদের মধ্যকার সমন্বয়হীনতাও পরিস্থিতিকে আরও জটিল করেছে।

আরওপড়ুন

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের হামলায় মাথা ফাটল শিবির নেতার

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় প্রশাসনকে আওয়ামী বলয় থেকে মুক্ত করার দাবিতে ইনকিলাব মঞ্চ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একাধিকবার সচিবালয় ঘেরাও করা হয়। দুর্নীতিবাজ ও আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও তা কার্যকর হয়নি।

আওয়ামী প্রশাসনে বুমেরাং ইউনূস ম্যাজিক
শেখ হাসিনার পতনের পরও আওয়ামী আমলের প্রশাসনিক কাঠামো বহাল থাকায় ইউনূস সরকারের ‘ক্লিন ইমেজ’ ও সংস্কারের প্রত্যাশা ধীরে ধীরে ভেঙে পড়ে। সাবেক শীর্ষ আমলাদের মতে, আওয়ামী প্রশাসনের ওপর অতিরিক্ত নির্ভরতা ইউনূস সরকারের জন্য বুমেরাং হয়েছে।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, ভঙ্গুর প্রশাসন সংস্কারে যোগ্য ও সাহসী শীর্ষ কর্মকর্তাদের বাছাইয়ে সরকার ভুল করেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী প্রশাসনের প্রায় সবাইকে বহাল রাখাই ছিল সবচেয়ে বড় কৌশলগত ভুল।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্রের একটি শক্তিশালী অংশ বেশি ক্ষমতাবান হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপদেষ্টারা নয়, বরং আমলাতন্ত্রের ভেতরের প্রভাবশালীরাই শেষ কথা বলেছেন।

দুই ‘ইমাম’-এর প্রভাব ও প্রশাসনিক জট
জনপ্রশাসনে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এইচটি ইমাম এবং বর্তমান ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের প্রভাব নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। একাধিক শীর্ষ আমলার অভিযোগ, এইচটি ইমামের হাতে গড়া দলীয় প্রশাসনিক কাঠামো ভাঙতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সচিব বলেন, আলী ইমাম মজুমদারের দায়িত্বকালেও মূলত আগের প্রশাসনিক কাঠামোই বহাল রাখা হয়েছে, ফলে শেখ হাসিনা প্রশাসনের এক ধরনের ‘এক্সটেনশন’ হিসেবেই বর্তমান প্রশাসন কাজ করেছে।

সংস্কার, সম্পদের হিসাব ও দ্বৈত নাগরিকত্ব
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব, কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব চাওয়া এবং দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্যোগ আমলাতন্ত্রের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। এসব উদ্যোগকে সরকারবিরোধী অবস্থানে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বঞ্চিতদের ক্ষোভে স্থবির প্রশাসন
সাড়ে ১৫ বছরের বঞ্চনা ও দলীয়করণের ফলে প্রশাসনের বিভিন্ন স্তরে ক্ষোভ জমতে থাকে। সাবেক এক সচিব বলেন, আওয়ামী সুবিধাভোগীদের বহাল রাখায় সরকার শেষ পর্যন্ত তাদের হাতেই জিম্মি হয়ে পড়ে।
উপদেষ্টাদের হতাশা
একাধিক উপদেষ্টা প্রকাশ্যে আমলাতন্ত্রের অসহযোগিতার অভিযোগ করেছেন। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও বিদ্যুৎ–জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেন। ফাওজুল কবির খান বলেন, “আমলাতন্ত্র জনগণের বুকে চেপে বসা জগদ্দল পাথরের মতো হয়ে দাঁড়িয়েছে।”
সব মিলিয়ে, ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও আমলাতন্ত্রের প্রতিরোধ, সংস্কার ব্যর্থতা ও রাজনৈতিক হিসাব–নিকাশের জটিলতায় অন্তর্বর্তী ইউনূস সরকার প্রত্যাশিত প্রশাসনিক পরিবর্তন আনতে পারেনি—এমনটাই মত বিশ্লেষকদের।

সম্পর্কিত খবর

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম
জামায়াত

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

এপ্রিল ২৭, ২০২৬
পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের হামলায় মাথা ফাটল শিবির নেতার
বাংলাদেশ

পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের হামলায় মাথা ফাটল শিবির নেতার

এপ্রিল ২৭, ২০২৬
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন
বাংলাদেশ

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

এপ্রিল ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

এপ্রিল ২৭, ২০২৬
সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

এপ্রিল ২৭, ২০২৬
পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের হামলায় মাথা ফাটল শিবির নেতার

পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের হামলায় মাথা ফাটল শিবির নেতার

এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০