বুধবার, মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

এপস্টেইন নথিতে আব্দুল আউয়াল মিন্টু: মনোনয়ন বাতিলে বিক্ষোভের ডাক শিবিরের

- তুর্জ খান
ফেব্রুয়ারি ৩, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিতে নাম আসায় ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ফেনী জেলা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বিকেল সাড়ে ৪টায় ফেনী মিজান ময়দানে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী জেফরি এপস্টেইনের কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথি প্রকাশিত হওয়ার পর সেখানে আবদুল আউয়াল মিন্টুর নাম পাওয়া যায়। নথিগুলো মূলত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণার অর্থায়ন সংক্রান্ত। ওই নথিতে দেখা যায়, এপস্টেইন যেখানে ৫০ হাজার ডলার অনুদান দিয়েছিলেন, সেখানে একই তালিকায় বাংলাদেশের এই প্রখ্যাত ব্যবসায়ীর নামও রয়েছে। তালিকায় তাকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করে জানানো হয় যে, তিনি ৫ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন।

এপস্টেইনের মতো একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধীর সাথে একই তালিকায় নাম থাকা এবং ঋণ খেলাপির অভিযোগকে কেন্দ্র করে আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন গুরুতর অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নৈতিক অধিকার রাখেন না। এই দাবিতেই আজ তারা রাজপথে গণবিক্ষোভের আয়োজন করেছে।

আবদুল আউয়াল মিন্টু এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে নির্বাচনের ঠিক আগমুহূর্তে এপস্টেইন সংশ্লিষ্টতার এই চাঞ্চল্যকর তথ্য এবং শিবিরের এই কর্মসূচি তার নির্বাচনী প্রচারণায় বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

মার্চ ২৫, ২০২৬
জামায়াত

স্বাধীনতার ৫৫ বছরে মানুষের বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি: জামায়াত আমির

মার্চ ২৫, ২০২৬
প্রধান সংবাদ

অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও অতিরিক্ত দামে মিলছে তেল

মার্চ ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

মার্চ ২৫, ২০২৬

ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘খুবই মরিয়া’ হয়ে আছে: ট্রাম্প

মার্চ ২৫, ২০২৬

লে. জে. মাসুদের আবাসিক ভবনে অবৈধ গার্মেন্ট অফিস

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version