সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ভোট আমানত, লুঙ্গি বা কাপড়ের বিনিময়ে বিক্রি করা যাবে না: বুলবুল

ফেব্রুয়ারি ৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ভোট একটি পবিত্র আমানত এবং এটি লুঙ্গি বা কাপড়ের বিনিময়ে বিক্রি করা যাবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল তাঁর বক্তব্যে এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে পদ্মা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দেবীনগর ও চর অনুপনগরের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও নদীর তীরজুড়ে মেরিন ড্রাইভের আদলে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। জেলা সদর হাসপাতালের করুণ দশার কথা উল্লেখ করে তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও সেখানে আইসিইউ ও সিসিইউ-এর মতো জরুরি সেবার অভাব রয়েছে। নির্বাচিত হলে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

আরওপড়ুন

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বুলবুল বলেন, “আমরা মামলা-বাণিজ্য ও সন্ত্রাসের রাজনীতি করব না এবং কাউকে করতেও দেব না।” তিনি তরুণদের বেকার ভাতা দেওয়ার পরিবর্তে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। সারা দেশে ‘দাড়িপাল্লা’ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে একটি নিরাপদ ও সাম্যের চাঁপাইনবাবগঞ্জ গড়ার আহ্বান জানান।

সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ভোটারদের পরিবর্তন আনার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জামায়াত মনোনীত প্রার্থীকে জয়ী করার অনুরোধ জানান।

সম্পর্কিত খবর

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাদেশ

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই ২৭, ২০২৬
জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো
বাংলাদেশ

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো

জুলাই ২৭, ২০২৬
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের খবরে সিইসির কপালে ভাঁজ
বাংলাদেশ

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ আপাতত স্থগিত

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

জুলাই ২৭, ২০২৬
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০