বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সাতক্ষীরায় আবারও বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

- তুর্জ খান
ফেব্রুয়ারি ৫, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

দলীয় সিদ্ধান্ত অমান্য, শৃঙ্খলা ভঙ্গ এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর (ধানের শীষ) বিপক্ষে অবস্থান নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার ২৮ জন বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন এবং আশাশুনি উপজেলা বিএনপির ১২ জন নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন-এর সুপারিশ এবং জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ-এর নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

কালিগঞ্জ উপজেলা থেকে বহিষ্কৃত ১৬ জন হলেন:

বাবুল খাঁন, কাজী হুমায়ন কবীর ডাবলু, মো. আব্দুল গফুর, শেখ দিদারুল ইসলাম, আজিজ আহমেদ পুটু, গাজী জাহাঙ্গীর হোসেন, জিন্নাত খাঁন, নজরুল ইসলাম নজু, শেখ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সাত্তার গাইন, মো. শহিদুল ইসলাম, মো. লিটন গাজী, জিয়াউর রহমান জিয়া, আসাদুর রহমান খোকাসহ ১৬ জন।

আশাশুনি উপজেলা থেকে বহিষ্কৃত ১২ জন হলেন:

মোস্তফা হেলালুজ্জামান, শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, আজগার আলী মোল্যা, শাহিন ঢালী, আবুল কালাম, ইলিয়াছ হোসেন, মো. নূরুল হক মোড়ল, আশরাফুল ইসলাম মুকুল, মো. আজহারুল ইসলাম আজগার ও মো. সাহেব আলীসহ ১২ জন।

দলীয় সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শৃঙ্খলা কঠোর রাখতে এবং প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এই শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। এর আগেও একই জেলায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না: জয়নুল আবদিন ফারুক

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপি

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাংলাদেশ

নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • এপস্টেইন নথিতে বিশ্বজুড়ে তোলপাড়: উঠে এলো বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর নাম

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের ভিডিও নিয়ে তোলপাড়, যা জানালো আইএসপিআর

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, যা বলছে ডিবি

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন ফাইল কী, কেন এত আলোচিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সাতক্ষীরায় আবারও বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version