বুধবার, জুন ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

মার্কিন হামলার হুমকির মুখে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
A A
মার্কিন হামলার হুমকির মুখে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি
Share on FacebookShare on Twitter

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধাবস্থার উত্তেজনার মাঝে ৩৭ বছরের পুরোনো রীতি ভেঙেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ১৯৮৯ সালে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি দেশটির বিমানবাহিনীর কমান্ডারদের বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে তার অনুপস্থিতি বিশ্বজুড়ে নানা জল্পনার জন্ম দিয়েছে।

ঐতিহাসিকভাবে প্রতি বছর ৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের স্মরণে বিমানবাহিনীর কর্মকর্তারা সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে আসছিলেন। এমনকি কোভিড-১৯ মহামারির চরম সংকটেও খামেনি এই সাক্ষাৎ অনুষ্ঠান বাতিল করেননি। এবার খামেনির পরিবর্তে সেনাবাহিনীর বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ কর্মকর্তা আবদোলরহিম মুসাভি।

খামেনির এই হঠাৎ অনুপস্থিতিকে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা অথবা সম্ভাব্য মার্কিন হামলা এড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমান উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। ইরান বারবার সতর্ক করছে যে, তাদের ওপর কোনো হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হবে।

গত জানুয়ারির শেষ দিক থেকে পারস্য উপসাগর ও আরব সাগরে সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং এফ-১৫ যুদ্ধবিমানসহ অত্যাধুনিক ড্রোন ও গোয়েন্দা বিমান মোতায়েন করেছে পেন্টাগন। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাককেও লোহিত সাগরের দিকে অগ্রসর হতে দেখা গেছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘদিনের অচলাবস্থা এখন বিমান হামলার হুমকির পর্যায়ে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার হুমকির মুখে ইরানের এই সর্বোচ্চ নেতার জনসমক্ষে না আসা ভূ-রাজনৈতিক সমীকরণে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল

জুন ২৩, ২০২৬
আন্তর্জাতিক

পারমাণবিক ও সামরিক শক্তি আরও জোরদারের নির্দেশ কিম জং উনের

জুন ২৩, ২০২৬
আন্তর্জাতিক

হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে না বললেন সিরিয়ার প্রেসিডেন্ট

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নিষিদ্ধের দাবি তোলা বিএনপি এমপির বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ

জুন ২৪, ২০২৬

‘শিবির নেতা খুনের ঘটনাটি ব্যক্তিগত, দায় নেবে না বিএনপি’

জুন ২৩, ২০২৬

সরকারকে বিরোধীদলীয় নেতা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন

জুন ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version