বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

বিশ্বকাপ না খেলায় শাস্তি নয়, বরং বড় সুখবর পেল বাংলাদেশ!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

নিজেদের নীতিগত অবস্থানে অটল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিলেও বড় কোনো শাস্তির মুখে পড়ছে না বাংলাদেশ। উল্টো আইসিসি থেকে মিলেছে বড় সুখবর। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশে আরও একটি আইসিসি গ্লোবাল টুর্নামেন্ট (চ্যাম্পিয়ন্স ট্রফি বা টি-টোয়েন্টি বিশ্বকাপ) আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার রাতে আইসিসির অফিসিয়াল বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের এবারের অনুপস্থিতি “দুর্ভাগ্যজনক” হলেও এটি বাংলাদেশের ফুল মেম্বার স্ট্যাটাস বা বিশ্ব ক্রিকেটে দেশটির ভূমিকার ওপর কোনো প্রভাব ফেলবে না। বিসিবির ওপর কোনো ধরনের আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক জরিমানাও করা হচ্ছে না। ২০ কোটির বেশি আবেগপ্রবণ সমর্থকের এই দেশে ক্রিকেটের উন্নয়ন অব্যাহত রাখতে আইসিসি পুরোপুরি সহযোগিতা করবে।

গতকাল লাহোরে পিসিবি, বিসিবি এবং আইসিসির মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে, তিনি পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বিশেষ অনুরোধ জানান। পাকিস্তান সেই অনুরোধ রাখায় আইসিসি বাংলাদেশের প্রতি সদয় হয়েছে এবং বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আইসিসির এই সমঝোতা অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক বা যৌথ আয়োজক হওয়ার সুযোগ পাবে। আইসিসির নিয়মিত রোটেশন ও শর্তসাপেক্ষে হলেও এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

আইসিসি সিইও সনযোগ গুপ্তা বলেন, “বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক হলেও এটি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি বদলাবে না। বিসিবিসহ সব অংশীজনের সঙ্গে মিলে আমরা বাংলাদেশের ক্রিকেটকে আরও শক্তিশালী ও টেকসই করতে কাজ করে যাব।” ক্রিকেট বিশ্লেষকদের মতে, নিজের অবস্থানে অনড় থেকে একটি টুর্নামেন্টে না খেলেও বড় দুটি আসর আয়োজনের সুযোগ পেয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত লাভবানই হলো।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা প্রধানকে চান ট্রাম্প

জুলাই ২২, ২০২৬
জামায়াত

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
প্রধান সংবাদ

প্রতিরক্ষা খাত জোরদারে সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version