Tuesday, October 27, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

শিল্পপতির মায়ের নিঃসঙ্গ মৃত্যু, পচাগলা মরদেহ উদ্ধার

October 27, 2026
A A
শিল্পপতির মায়ের নিঃসঙ্গ মৃত্যু, পচাগলা মরদেহ উদ্ধার

শিল্পপতির মায়ের নিঃসঙ্গ মৃত্যু, পচাগলা মরদেহ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে নিজ সন্তানদের প্রতিষ্ঠিত করতে জীবন যৌবন পার করা তাহমিনা বেগম (৬৫) নামে এক নিঃসঙ্গ বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ তিন মাস ধরে সন্তানহীন একাকী অবস্থায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি। দুই ছেলে ও দুই মেয়ে থাকা সত্ত্বেও পরম মমতায় বড় করা কোনো সন্তানই শেষ সময়ে এই মায়ের পাশে ছিলেন না।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের নতুন হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয় পুলিশ। ওই ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীরা অনুসন্ধানে গিয়ে দরজা বন্ধ ঘরে তাঁর লাশ দেখতে পান।

নিহত তাহমিনা বেগম বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী। মরদেহের পচন দেখে পুলিশ ধারণা করছে, অন্তত দুই দিন আগে কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক সময় ও প্রাথমিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার মর্মান্তিক নেপথ্য জানতে গিয়ে জানা যায়, প্রায় ২০ বছর আগে তাহমিনার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করার তাগিদে এবং তাঁদের মানুষ করতে তিনি কঠিন সংগ্রামে নেমে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে টানা বহু বছর হাড়ভাঙ্গা পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে সন্তানদের প্রতিষ্ঠিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর বড় ছেলে সুমন হাওলাদার রাজধানীতে বৈদ্যুতিক বোর্ড তৈরির কারখানার মালিক এবং ঢাকার উত্তরা এলাকায় তাঁর নিজস্ব ছয়তলা ভবন রয়েছে। ছোট ছেলেও একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থায় ভালো পদে কর্মরত। এছাড়া দুই মেয়েকেও স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত পরিবারে বিয়ে দেওয়া হয়েছিল।

বাড়ির মালিক আবদুর বারেক জানান, প্রায় তিন মাস আগে তাহমিনার বড় ভাই এসে বৃদ্ধাকে এই বাসায় ভাড়া তুলে দেন। বয়সের ভারে বৃদ্ধা প্রায়ই নানা ব্যাধি ও অসুস্থতায় ভুগতেন। কিন্তু আফসোসের বিষয় হলো, গত তিন মাসে তাঁর কোনো ছেলে বা মেয়ে একবারের জন্যও নিজের গর্ভধারিনী মাকে দেখতে আসেননি।

এই চরম অবহেলা ও নির্মমতার বিষয়ে বক্তব্য নিতে গণমাধ্যমের পক্ষ থেকে তাহমিনা বেগমের ছেলে-মেয়েদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পচাগলা মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন হাতে পেলেই আইনগত পরবর্তী পদক্ষেপ এবং মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Related Posts

বাংলাদেশ

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে পারেন না পুরুষরা

October 27, 2026
বাংলাদেশ

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর…

October 26, 2026
জামায়াত

গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার: গোলাম পরওয়ার

October 26, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে পারেন না পুরুষরা

October 27, 2026

শিল্পপতির মায়ের নিঃসঙ্গ মৃত্যু, পচাগলা মরদেহ উদ্ধার

October 27, 2026

একই দিনে এনএসআই প্রধানের দিল্লি ও চার কর্মকর্তার চীন সফর নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল

October 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version