বুধবার, জুন ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইরানের শান্তিতে নোবেলজয়ী মোহাম্মাদিকে সাড়ে ৭ বছর কারাদণ্ড

ফেব্রুয়ারি ১০, ২০২৬
A A
ইরানের শান্তিতে নোবেলজয়ী মোহাম্মাদিকে সাড়ে ৭ বছর কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

ইরানের প্রখ্যাত মানবাধিকার কর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে নতুন করে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার তার আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো এই দণ্ডাদেশের তথ্য নিশ্চিত করেছে।

মোহাম্মাদির আইনজীবী মোস্তাফা নিলি জানান, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে ছয় বছর এবং ‘সরকারবিরোধী প্রপাগান্ডা’ চালানোর অভিযোগে আরও দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ইরানের খোসফ শহরে দুই বছরের নির্বাসন এবং দুই বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

কারাগারে থাকাকালীন পরিবারের সঙ্গে কথা বলতে না পারা এবং উন্নত চিকিৎসার দাবিতে গত ২ ফেব্রুয়ারি থেকে অনশন শুরু করেছিলেন নার্গিস। টানা ছয় দিন অনশন পালনের পর আজ তিনি তা প্রত্যাহার করেছেন। তবে দীর্ঘ কারাবাস ও অনশনের ফলে তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে ‘নার্গিস ফাউন্ডেশন’।

নোবেল বিজয়ী এই নেত্রী বর্তমানে ইরানের ‘ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার (ডিএইচআরসি)’-এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি নারীদের অধিকার রক্ষা, মৃত্যুদণ্ড প্রথা বাতিল এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে লড়াই চালিয়ে আসছেন। তার এই অদম্য সাহসের জন্য ২০২৩ সালে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

গত ডিসেম্বরে আইনজীবী খসরু আলিকোরদির মৃত্যুর পর এক স্মরণসভায় ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। নার্গিস মোহাম্মাদি শিরিন এবাদির পর দ্বিতীয় ইরানি নারী হিসেবে শান্তিতে নোবেল জয়ের গৌরব অর্জন করেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল

জুন ২৩, ২০২৬
আন্তর্জাতিক

পারমাণবিক ও সামরিক শক্তি আরও জোরদারের নির্দেশ কিম জং উনের

জুন ২৩, ২০২৬
আন্তর্জাতিক

হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে না বললেন সিরিয়ার প্রেসিডেন্ট

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নিষিদ্ধের দাবি তোলা বিএনপি এমপির বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ

জুন ২৪, ২০২৬

‘শিবির নেতা খুনের ঘটনাটি ব্যক্তিগত, দায় নেবে না বিএনপি’

জুন ২৩, ২০২৬

সরকারকে বিরোধীদলীয় নেতা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন

জুন ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version