রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বিমানবন্দরে জামায়াতের জেলা আমির গ্রেপ্তার সাজানো নাটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬
A A
বিমানবন্দরে জামায়াতের জেলা আমির গ্রেপ্তার সাজানো নাটক
Share on FacebookShare on Twitter

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে নগদ টাকাসহ আটকের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিমানবন্দরের মতো সংরক্ষিত স্থানে একজন প্রবীণ দায়িত্বশীল নেতাকে আটকের মাধ্যমে রাজনৈতিকভাবে দলকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ অভিযোগ করেন।

তিনি বলেন, আটকের পর মানসিক নির্যাতনের কারণে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিলম্বে তার মুক্তি ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি। পাশাপাশি নির্বাচনের আগে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জুবায়ের আরও বলেন, ব্যাংক বন্ধ থাকায় লেনদেনের প্রয়োজনেই তার সঙ্গে কিছু নগদ অর্থ ছিল। একজন ব্যবসায়ী হিসেবে ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে নগদ অর্থ বহন করা

আরওপড়ুন

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

অপরাধ নয়। অথচ বিষয়টি নিয়ে ‘নাটক’ তৈরি করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, জামায়াত স্বচ্ছতার ভিত্তিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। কিন্তু দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের সহযোগিতায় এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

তিনি দাবি করেন, এর আগেও মেহেরপুর সফরের সময় জেলা আমিরের গাড়িতে অস্ত্র উদ্ধারের অভিযোগ তুলে আটক করা হলেও এক ঘণ্টা পর তা মিথ্যা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের ছেড়ে দেওয়া হয়। অতীতে ‘ফ্যাসিবাদী আচরণ’ যেমন ছিল, নির্বাচনকে সামনে রেখে নতুন করে তেমন পরিস্থিতি সৃষ্টি হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে জামায়াত প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং নারী কর্মীদের বাধা দেওয়ার অভিযোগও করেন জুবায়ের। তার দাবি, প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার
বিএনপি

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬
‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল
আন্তর্জাতিক

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬
‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০