বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

নির্বাচনে নারীর প্রতি সহিংসতা ও ভয়ভীতি না দেখানোর আহ্বান জাতিসংঘের

- তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ১১, ২০২৬
A A
নির্বাচনে নারীর প্রতি সহিংসতা ও ভয়ভীতি না দেখানোর আহ্বান জাতিসংঘের
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীর প্রতি কোনো ধরনের হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব অংশীজন—বিশেষ করে রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের—নারী প্রার্থী ও ভোটারদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন নারীদের বিরুদ্ধে হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা না ঘটে। অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নারী অংশগ্রহণ ও তাদের নিরাপত্তা অপরিহার্য বলেও উল্লেখ করা হয়।

জাতিসংঘ আশা প্রকাশ করে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রতিটি নাগরিকের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে। সবার নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারকে সহায়তা করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় পুনর্ব্যক্ত করছে—নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে নারী ও মেয়েদের অধিকার বিশেষভাবে অন্তর্ভুক্ত, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের ব্যক্তি এবং যারা বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে আছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনপূর্ব সময়ে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি—বিশেষত অনলাইন সহিংসতা—নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে জাতিসংঘ অবগত এবং পরিস্থিতির প্রতি নজর রাখছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
এনসিপি

আমরা যে কোনো শংকামুক্ত থাকতে চাই: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
জামায়াত

সিরাজগঞ্জে ইউনিয়ন জামায়াত আমিরের বাড়িতে আগুন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

    0 shares
    Share 0 Tweet 0
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজ এলাকার বাইরে অবস্থানে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই দিন দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আমরা যে কোনো শংকামুক্ত থাকতে চাই: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version