Tuesday, September 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

রংপুরে জাতীয় পার্টির দুর্গ ভাঙলো, সবকটি আসনই জামায়াতের

February 13, 2026
A A
রংপুরে জাতীয় পার্টির দুর্গ ভাঙলো, সবকটি আসনই জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। দীর্ঘকাল ধরে জাতীয় পার্টির ‘দুর্গ’ হিসেবে পরিচিত এই অঞ্চলে এবার রাজনৈতিক সমীকরণে আমূল পরিবর্তন এসেছে।

রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটির আংশিক) আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট। প্রায় ৮০ হাজার ভোটের বিশাল ব্যবধানে এই জয় নিশ্চিত হয়।

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ১৮৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৮৬২ ভোট।

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী ৮৪ হাজার ৫৭৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় অবস্থানে রয়েছেন, যা দলটির জন্য একটি বড় বিপর্যয়।

আরওপড়ুন

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার ১০ হাজার বাঙালি মুসলিম

সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণ জোরদারে সম্মত বাংলাদেশ ও চীন

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জামায়াত জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বিজয়ী হয়েছেন। ‘শাপলা কলি’ প্রতীকে তিনি ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন। তিনি বিএনপির প্রার্থীকে ৮ হাজার ৩৩১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ১০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৪ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জামায়াতের অধ্যাপক নুরুল আমিন বিজয়ী হয়েছেন। তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৮৯০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯১৯ ভোট। এখানে জয়ের ব্যবধান মাত্র ১ হাজার ৯৭১ ভোট।

রংপুরের এই ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। ৮৭৩টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একসময়ের জাপা নিয়ন্ত্রিত এই অঞ্চলে ১১-দলীয় জোটের এই নিরঙ্কুশ জয়কে দেশের উত্তরবঙ্গের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

Related Posts

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার ১০ হাজার বাঙালি মুসলিম
আন্তর্জাতিক

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার ১০ হাজার বাঙালি মুসলিম

September 22, 2026
সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণ জোরদারে সম্মত বাংলাদেশ ও চীন
প্রধান সংবাদ

সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণ জোরদারে সম্মত বাংলাদেশ ও চীন

September 22, 2026
কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগ

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0
  • সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার ১০ হাজার বাঙালি মুসলিম

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার ১০ হাজার বাঙালি মুসলিম

September 22, 2026
সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণ জোরদারে সম্মত বাংলাদেশ ও চীন

সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণ জোরদারে সম্মত বাংলাদেশ ও চীন

September 22, 2026
কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০