রবিবার, আগস্ট ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
A A
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ সপ্তমবারের মতো পিছিয়েছে। প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত আগামী ১৯ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে ফেরার পথে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিল। তবে সেই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

আরওপড়ুন

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

ডিবির দেওয়া চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে এবং বাকি ৬ জন পলাতক। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল, তাঁর সহযোগী আলমগীর হোসেন এবং মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি।

কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা, মা, স্ত্রী এবং শ্যালকসহ ঘনিষ্ঠরা। এদিকে বারবার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে যাওয়ায় বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সিআইডিকে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের
প্রধান সংবাদ

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

আগস্ট ২, ২০২৬
সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ
প্রধান সংবাদ

সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

আগস্ট ২, ২০২৬
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

আগস্ট ২, ২০২৬
সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

আগস্ট ২, ২০২৬
বিশ্বজুড়ে পাঁচ চ্যালেঞ্জের মুখে মুসলিম সংখ্যালঘুরা

বিশ্বজুড়ে পাঁচ চ্যালেঞ্জের মুখে মুসলিম সংখ্যালঘুরা

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০