বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

যাতায়াত পথে সিটি-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২০, ২০২৬
A A
যাতায়াত পথে সিটি-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম দেশের সড়ক-মহাসড়কে স্লিপের মাধ্যমে টাকা তোলাকে ‘স্পষ্ট চাঁদাবাজি’ হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অপসংস্কৃতি অবিলম্বে বন্ধের দাবি জানান।

হামিম তাঁর পোস্টে উল্লেখ করেন, যাতায়াত পথে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন কিংবা শ্রমিক সংগঠনের নামে যেখানে-সেখানে স্লিপ দিয়ে টাকা তোলা চাঁদাবাজি ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ ঘুরেও তিনি কোথাও এমন নিয়ম দেখেননি। তবে সেতু বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো নির্দিষ্ট স্থানে সরকারি টোল আদায়ের বিষয়টি এর আওতামুক্ত বলে তিনি মনে করেন।

পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এই ছাত্রনেতা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে এসব অনিয়মের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। তিনি বিশ্বাস করেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনভোগান্তি সৃষ্টিকারী এমন কার্যক্রমের কোনো স্থান থাকবে না।

পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক কিছু পদক্ষেপের প্রশংসা করেন। হামিম জানান, তারেক রহমান ইতিমধ্যে ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এবং তাঁর বহরে গাড়ির সংখ্যা কমিয়ে মাত্র চারটিতে নামিয়ে এনেছেন। এমনকি রাস্তার দুপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থেকে নিরাপত্তা দেওয়ার প্রথাও তিনি মানা করে দিয়েছেন।

সবশেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে। ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে একটি সুন্দর ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মৃত সন্তানের লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স না মেলায় বাবার করুণ দৃশ্য

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মৃত সন্তানের লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স না মেলায় বাবার করুণ দৃশ্য

এপ্রিল ২১, ২০২৬

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬

ব্রিটেন–ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি: নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায় রাশিয়ার সতর্কতা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version