রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি ঘোষণা করল বিসিবি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
A A
বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি ঘোষণা করল বিসিবি
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের বিরতি কাটিয়ে আবারও মাঠে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দিন দুয়েক পরেই ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা শুরু হলেও ভক্তদের নজর এখন পাকিস্তান সিরিজের দিকে। বহুল প্রতীক্ষিত এই দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ বাংলাদেশে পা রাখবে সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল। সফরে তারা তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ মার্চ। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ দুটি হবে যথাক্রমে ১৩ এবং ১৫ মার্চ। এই সিরিজের পরপরই এপ্রিলে পাকিস্তান দলের আবারও বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে, যা মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর অনুষ্ঠিত হবে।

পরিসংখ্যান বলছে, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। গত বছরের জুলাইয়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল। এছাড়া পাকিস্তান সফরে গিয়েও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছিল টাইগারদের।

আইসিসির মেগা ইভেন্টগুলোর বাইরে ২০২৬ সালে বাংলাদেশের মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। দীর্ঘ বিশ্রামের পর ঘরের মাঠের এই সিরিজ দিয়ে টাইগাররা জয়ের ধারায় ফিরতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।

সম্পর্কিত খবর

জামায়াত

শাপলা, পিলখানা ও চব্বিশের গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

সেপ্টেম্বর ৬, ২০২৬
অন্যান্য

ছয় দফা না মানলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান সংবাদ

বিরোধী দল সংসদে সুন্দর কথা বললেও বাইরে একাত্তরের রূপ ধারণ করে: এ্যানি

সেপ্টেম্বর ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাপলা, পিলখানা ও চব্বিশের গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

সেপ্টেম্বর ৬, ২০২৬

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

সেপ্টেম্বর ৬, ২০২৬

অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version