Thursday, November 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তের কাছে নিখোঁজ বিএসএফ জওয়ানের মরদেহ উদ্ধার

November 26, 2026
A A
বাংলাদেশ সীমান্তের কাছে নিখোঁজ বিএসএফ জওয়ানের মরদেহ উদ্ধার

ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন আসামের কাছাড় জেলায় সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মরদেহ কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

নিহত বিএসএফ সদস্যের নাম কনস্টেবল (জিডি) কে ভেনু (৩২)। তিনি কাটিগড়ার হরিনগর বর্ডার আউটপোস্টে (বিওপি) কর্মরত ছিলেন। গত সোমবার ভোরে সন্দেহভাজন পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ও আরেক জওয়ান বরাক নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকেই ভেনু নিখোঁজ ছিলেন।

বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে ভাটির দিকে শ্রীভূমি জেলার স্টিমারঘাট এলাকার কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিএসএফ সূত্র জানায়, উদ্ধার হওয়া মরদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিএসএফ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিমানযোগে তাঁর মরদেহ নিজ রাজ্য তেলেঙ্গানায় পাঠানো হবে এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ইতোমধ্যে তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ওই বিএসএফ জওয়ান নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশের ভেতরে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে স্থানীয়ভাবে গুঞ্জন ছড়িয়েছিল। তবে বিএসএফের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছ থেকে এ ধরনের কোনো তথ্য পাওয়ার বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছিল।

কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বিএসএফ কোম্পানি কমান্ডারের বরাত দিয়ে জানান, সোমবার ভোরে হরিনগর বিওপির কাছে সীমান্ত এলাকায় চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর গতিবিধির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়ে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল ভেনু তাঁদের আটক করতে যান।

বিএসএফ সদস্যদের বাধার মুখে সন্দেহভাজন পাচারকারীরা নদীতে ঝাঁপ দিলে ওই দুই বিএসএফ সদস্যও তাঁদের ধরতে পানিতে ঝাঁপ দেন। এ সময় হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও কনস্টেবল ভেনু নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পরপরই নিখোঁজ জওয়ানকে খুঁজতে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), নৌ-পুলিশ ও বিএসএফ সদস্যরা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেন। টানা তল্লাশির পর বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

Related Posts

আন্তর্জাতিক

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

November 26, 2026
প্রধান সংবাদ

মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

November 26, 2026
জামায়াত

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলল জামায়াত, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

November 26, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ সীমান্তের কাছে নিখোঁজ বিএসএফ জওয়ানের মরদেহ উদ্ধার

November 26, 2026

মিরপুরে যুবলীগ নেতা ও মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

November 26, 2026

তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাবন্দি, ২৮ দিনের প্যারোলে পরিবারের কাছে বাদল

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version