বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

হাসিনাসহ ৬ আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জাহাজবাড়িতে ৯ হত্যা মামলা

ফেব্রুয়ারি ২২, ২০২৬
A A
হাসিনাসহ ৬ আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
Share on FacebookShare on Twitter

২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়িতে’ কথিত জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আদালতে হাজির হতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করে। শেখ হাসিনা ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘তাজ মঞ্জিল’ (যা জাহাজবাড়ি নামে পরিচিত) ভবনে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান শেষে জানানো হয়, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নব্য জেএমবির ৯ জন সদস্য নিহত হয়েছেন। ওই সময় হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় এবং মিরপুর মডেল থানায় একটি সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করা হয়।

দীর্ঘদিন এই ঘটনাটি ‘জঙ্গি আস্তানা’ হিসেবে পরিচিত থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিন্ন ভাষ্য সামনে আসতে থাকে। নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়, এটি ছিল একটি সাজানো নাটক এবং এর মাধ্যমে ঠান্ডা মাথায় ৯ তরুণকে হত্যা করা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে গত বছরের ৬ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার তাদের আদালতে হাজিরের প্রক্রিয়া হিসেবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার আইনি পদক্ষেপ গ্রহণ করা হলো।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

প্রতিরক্ষা খাত জোরদারে সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জুলাই ২২, ২০২৬
প্রধান সংবাদ

ব্যাখ্যা ও বিচারের অঙ্গীকার চেয়ে আমিরাতের চিঠি

জুলাই ২২, ২০২৬
প্রধান সংবাদ

জুলাই হত্যা মামলার আসামির সঙ্গে শাকিব খানের আড্ডা

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাহুল গান্ধীকে আটকের ঘটনায় মমতা ও অভিষেকের তীব্র নিন্দা

জুলাই ২২, ২০২৬

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

জুলাই ২২, ২০২৬

আলজেরিয়ায় দাবানলে ৬ জনের মৃত্যু

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version