শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

রাতের আঁধারে ত্রাণ মন্ত্রীকে আ.লীগের দুই নেতার ফুলেল শুভেচ্ছা

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ২২, ২০২৬
A A
রাতের আঁধারে ত্রাণ মন্ত্রীকে আ.লীগের দুই নেতার ফুলেল শুভেচ্ছা
Share on FacebookShare on Twitter

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটে এসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন জেলা আওয়ামী লীগের দুই নেতা, যারা রাতের আঁধারে সার্কিট হাউসে গিয়ে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সার্কিট হাউসে গিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক সাবেক অধ্যক্ষ সারোয়ার আলম। এই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র সমালোচনা।

আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই দুই নেতা সময়ের সঙ্গে সঙ্গে খোলস পাল্টেছেন। তাদের দাবি, নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা বিএনপির সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছেন। এমনকি গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনেও তাদের অনেককে ধানের শীষের পক্ষে কাজ করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

আরওপড়ুন

গণভোটের প্রচারণার জন্য কত টাকা পেয়েছিলেন, জানালেন রিফাত রশিদ

এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ: নাহিদ ইসলাম

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুবিধাবাদী গোষ্ঠী আবারও সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে যারা গত ১৭ বছর আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন, তারা এখন ভোল পাল্টে মাঠে নামার চেষ্টা করছেন। এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। কেউ কেউ বিষয়টিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হিসেবেও দেখছেন।

তবে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই ঘটনাকে স্বাভাবিকভাবে দেখছেন। তাদের মতে, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এখন রাষ্ট্রের মন্ত্রী এবং তিনি সবার জন্য উন্মুক্ত। যে কেউ তাঁকে শুভেচ্ছা জানাতে পারেন। আর যদি ওই নেতাদের বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ থাকে, তবে সেটি দেখার দায়িত্ব প্রশাসনের।

সম্পর্কিত খবর

গণভোটের প্রচারণার জন্য কত টাকা পেয়েছিলেন, জানালেন রিফাত রশিদ
এনসিপি

গণভোটের প্রচারণার জন্য কত টাকা পেয়েছিলেন, জানালেন রিফাত রশিদ

এপ্রিল ২৫, ২০২৬
এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ: নাহিদ ইসলাম
এনসিপি

এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ: নাহিদ ইসলাম

এপ্রিল ২৫, ২০২৬
আবিদ ভাই কবিতার মতো করে মিথ্যা বলতে পারেন
বাংলাদেশ

আবিদ ভাই কবিতার মতো করে মিথ্যা বলতে পারেন

এপ্রিল ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গণভোটের প্রচারণার জন্য কত টাকা পেয়েছিলেন, জানালেন রিফাত রশিদ

গণভোটের প্রচারণার জন্য কত টাকা পেয়েছিলেন, জানালেন রিফাত রশিদ

এপ্রিল ২৫, ২০২৬
সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

এপ্রিল ২৫, ২০২৬
এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ: নাহিদ ইসলাম

এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ: নাহিদ ইসলাম

এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০