সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদপুরে রাতে রাস্তায় ঘোরাঘুরি: ২১ জনকে আটকের পর মুচলেকা নিয়ে মুক্তি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
A A
চাঁদপুরে রাতে রাস্তায় ঘোরাঘুরি: ২১ জনকে আটকের পর মুচলেকা নিয়ে মুক্তি
Share on FacebookShare on Twitter

রাতে রাস্তায় ঘোরাফেরার সময় কিশোরদের জিজ্ঞাসাবাদের বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এছানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্যের পর চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে ১২ জন কিশোরসহ মোট ২১ জনকে আটক করা হয়। রোববার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ তল্লাশি চালানো হয়।

চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, লেকের পাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড এবং প্রেসক্লাব রোডসহ জনসমাগমপূর্ণ স্থানে পুলিশি তৎপরতা চালানো হয়। আটককৃতদের মধ্যে ১২ জনের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে, যা কিশোর গ্যাং প্রতিরোধ ও জননিরাপত্তার অংশ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, আটকদের মধ্যে বাকি নয়জনের মধ্যে ছয়জনের বয়স ১৮ বছর, দুজনের ১৯ বছর এবং একজনের বয়স ২৩ বছর। অপ্রয়োজনে রাতে বাইরে অবস্থান করায় এবং সন্দেহজনক গতিবিধি থাকায় তাদের হেফাজতে নেওয়া হয়েছিল।

আটককৃতদের থানায় নেওয়ার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ভবিষ্যতে রাতে বিনা প্রয়োজনে ঘোরাফেরা না করার শর্তে এবং অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

জুলাই ২৬, ২০২৬
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না কুয়েত

জুলাই ২৭, ২০২৬

ইরানি সেনাবাহিনীতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

জুলাই ২৭, ২০২৬

২৫ দিনে ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, সবচেয়ে বেশি এনেছে ইসলামী ব্যাংক

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version