বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

কারাগার থেকে বের হওয়ার দুই ঘণ্টা পর কুপিয়ে হত্যা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
A A
কারাগার থেকে বের হওয়ার দুই ঘণ্টা পর কুপিয়ে হত্যা
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মো. ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মাদক ও ডাকাতির প্রস্তুতির একটি মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামিনে মুক্তি পেয়ে বাসায় ফেরেন ইমন। এর মাত্র দুই ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় ফেরদৌস নামের এক ব্যক্তি তাকে ফোন করে ডেকে নিয়ে যায়।

অভিযোগ উঠেছে, বাবুল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে জাহিদ ও হৃদয়সহ একদল সন্ত্রাসীর হাতে ইমনকে তুলে দেয় ফেরদৌস। সেখানে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। প্রাণ বাঁচাতে ইমন দৌড়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে দ্বিতীয় দফায় কুপিয়ে ফেলে রেখে যায়।

গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমনের বাবা ওমর খৈয়াম এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রতিপক্ষের লোকজনও সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

সম্পর্কিত খবর

জামায়াত

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার ঘটনা সমাধান করলো প্রশাসন

জুলাই ৩০, ২০২৬
বাংলাদেশ

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
বাংলাদেশ

মাদক সেবনের টাকা না পেয়ে দলিল লেখককে পেটাল ছাত্রদল নেতা

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডিমলায় জুয়ার আসরে অভিযান: উপজেলা যুবদল আহ্বায়কসহ ৮ জন গ্রেফতার

জুলাই ৩০, ২০২৬

সালাউদ্দিন আম্মারকে জামায়াতের জিএস বলায় ধবল ধোলাই হলেন বিএনপির নারী এমপি

জুলাই ৩০, ২০২৬

❝এখন যারা সংসদে আছেন, তাদের মধ্যে কজনের মুখ আপনি জুলাইয়ের রাজপথে দেখেছেন?❞

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version