মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে: বুলু

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
A A
বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে: বুলু
Share on FacebookShare on Twitter

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকেই বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নোয়াখালীর বেগমগঞ্জে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এই দাবি করেন।

বেগমগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, “বিএনপি ক্ষমতায় আসার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে। আগে যে এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০০ থেকে ২৩০০ টাকায় কিনতে হতো, এখন তা মাত্র ১২৮০ টাকায় পাওয়া যাচ্ছে।” প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে এবং বিএনপির অতীত অভিজ্ঞতার আলোকে সব পণ্যের দাম দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনকল্যাণমূলক কাজের ঘোষণা দিয়ে বুলু জানান, পবিত্র রমজান উপলক্ষে পুরো বেগমগঞ্জ উপজেলায় প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ইফতার সামগ্রী ৫ হাজার প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করা হবে। ইফতারের পর অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পরিকল্পনাও রয়েছে তাঁর।

অনুষ্ঠানে তিনি এলাকার বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “রমজান মাসে সবাই যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ান। বিত্তবানরা এগিয়ে আসলে প্রান্তিক মানুষগুলো সুন্দরভাবে রোজা পালন ও ঈদ উদযাপন করতে পারবে।”

ইফতার বিতরণ অনুষ্ঠানে বরকত উল্লাহ বুলুর সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
বাংলাদেশ

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় পুলিশের ৪ সদস্য ক্লোজড: ডিসি মাসুদ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
বাংলাদেশ

বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার করা হচ্ছে: তাজুল ইসলাম

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • চব্বিশের অভ্যুত্থানের ‘সহযোদ্ধা’ ৪ সাংবাদিককে ‘এখন টিভি’ থেকে অব্যাহতি

    0 shares
    Share 0 Tweet 0
  • সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেয়ায় ক্ষুব্ধ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় ভারত

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version