বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ফোনে অ্যাকশন, অপহরণের একঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
A A
প্রধানমন্ত্রীর ফোনে অ্যাকশন, অপহরণের একঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
Share on FacebookShare on Twitter

রাজধানীতে অপহরণের এক ঘণ্টার মধ্যেই এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর দপ্তরে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিক নির্দেশে অভিযান শুরু হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

জানা গেছে, অপহৃত ছাত্রের বাবা সচিবালয়ের একজন কর্মচারী। ছেলে অপহরণের খবর পেয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বিষয়টি অবহিত করেন। বিষয়টি শোনামাত্র প্রধানমন্ত্রী ফোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

পুলিশ জানায়, নবম শ্রেণির ওই শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর ৪–৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং অর্থ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছিল, সেই নম্বর ট্র্যাক করে পুলিশ যোগাযোগ শুরু করে। ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। এক পর্যায়ে অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযানে যায় এবং নির্মাণাধীন ভবন থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

বর্তমানে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার ঘটনা সমাধান করলো প্রশাসন

জুলাই ৩০, ২০২৬
বাংলাদেশ

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
বাংলাদেশ

মাদক সেবনের টাকা না পেয়ে দলিল লেখককে পেটাল ছাত্রদল নেতা

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার সিএনজি থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

জুলাই ৩০, ২০২৬

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জুলাই ৩০, ২০২৬

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version